ভবানীপুরের প্রার্থী ১৭ জন, এর মধ্যেই নির্দল ৯ জন, হাই ভোল্টেজ লড়াই মমতা- শুভেন্দুর
গত ২০২১ সালে নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াই হয়েছিল।
Truth of Bengal: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিদায় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই বঙ্গে দুই দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। যার মধ্যে প্রথম দফা চলতি মাসের ২৩ তারিখ। এই প্রথম দফা নির্বাচনে নন্দীগ্রাম রয়েছে। গত ২০২১ সালে নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াই হয়েছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর। তবে এবার শুভেন্দু অধিকারী ছাড়াও আরো দশ জন প্রার্থী সেখানে রয়েছেন। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুসারে, ১২ জন প্রার্থী পদের জন্য মনোনয়ন দিয়েছিলেন। যার মধ্যে একজন তার মনোনয়ন তুলে নেন। ফলে ১১ জনের মধ্যে নন্দীগ্রামের গণতান্ত্রিক লড়াই হবে। অন্যদিকে চলতি মাসের ২৯ তারিখ দ্বিতীয় দফার নির্বাচন। যে কেন্দ্রটির দিকে নজর থাকবে গোটা পশ্চিমবঙ্গের তা হল ভবানীপুর। যেখানে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই ভবানীপুরে আবার ২০২১ সালের মতো হাই ভোল্টেজ লড়াই দেখা যাবে। কারণ এখানে দ্বিতীয় আসন হিসাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী শুভেন্দু অধিকারী। এই আসনের ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ৯ জন নির্দল প্রার্থী।






