Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। প্রথমে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৩০। গণিত, ইতিহাস, এডুকেশন, বাংলা, পদার্থবিদ্যা, ভূগোল, দর্শন, সংস্কৃত, রসায়ন, উইমেন্স স্টাডিজ ও বোটানি বিভাগে নিয়োগ করা হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, প্রফেসর পদে মাসে বেতন মিলবে ১,৪৪,২০০ টাকা। অ্যাসোসিয়েট প্রফেসর পদে মাসে বেতন মিলবে ১,৩১,৪০০ টাকা। অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে মাসে বেতন মিলবে ৫৭,৭০০ টাকা।
কীভাবে করবেন আবেদন
আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.dhwu.ac.in মারফত যোগ্য আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করে নিন। প্রয়োজনীয় নথিপত্র সেলফ অ্যাটেসটেড করে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করে নিয়ে ২০ এপ্রিলের মধ্যে রেজিস্টার্ড পোস্টে পাঠাতে হবে এই ঠিকানায় “Office of the Registrar, Diamond Harbour Women’s University, Diamond Harbour Road, Sarisha, South 24 Parganas, West Bengal-743368″।
প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে ফি বাবদ ২৫০০ টাকা (সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ২ হাজার টাকা) আর অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে ফি বাবদ ১৫০০ টাকা (সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ১ হাজার টাকা) ডিমান্ড ড্রাফট মারফত পাঠাতে হবে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নামে ডিমান্ড ড্রাফট কাটতে হবে।





