খেলা

অনিশ্চিত অল ইংল্যান্ড, যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যে আটকে সিন্ধু

দুবাই বিমানবন্দরে আটকে পড়ার অভিজ্ঞতা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

Truth Of Bengal: মধ্যপ্রাচ্যে ইজরায়েল-আমেরিকার যৌথ হামলা ও ইরানের পাল্টা আঘাতে তৈরি হওয়া অশান্ত পরিস্থিতির জেরে চরম বিপাকে পড়েছেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। ইংল্যান্ডের বার্মিংহ্যামে অল ইংল্যান্ড ওপেন খেলতে দুবাই হয়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ যুদ্ধ পরিস্থিতিতে দুবাই-সহ একাধিক অঞ্চলের আকাশসীমা বন্ধ হয়ে যায়। পরিষেবা স্থগিত করে বিভিন্ন বিমান সংস্থা। ফলে নির্ধারিত বিমানে উঠতে পারেননি সিন্ধু।

দুবাই বিমানবন্দরে আটকে পড়ার অভিজ্ঞতা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। জনাকীর্ণ বিমানবন্দরের ভিডিও পোস্ট করে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ফ্লাইট স্থগিত। পূর্বনির্ধারিত সূচির কারণে বিকল্প রুটও নিতে পারেননি এই দুইবারের অলিম্পিক পদকজয়ী তারকা। ফলে মঙ্গলবার থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী টুর্নামেন্টে তাঁর অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শুধু সিন্ধুই নন, দোহায় সমস্যায় পড়েছে ভারতের বাস্কেটবল দলও। একই পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। যুদ্ধের আবহে ক্রীড়াবিশ্বে নেমে এসেছে উদ্বেগের ছায়া।

 

Related Articles