কলকাতারাজ্যের খবর

ভোটের আগেই বড় রদবদল! পুলিশ বদলি-পোস্টিংয়ে ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন

বদলিকৃত পুলিশ কর্মীদের নতুন কর্মস্থলে যোগদানসহ যাবতীয় প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে।

Truth of Bengal: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন–২০২৬কে সামনে রেখে রাজ্যে নির্বাচন সংক্রান্ত পুলিশ কর্মীদের বদলি ও পোস্টিং প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত পুলিশ কর্মীর বদলি ও পোস্টিং আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যেই শেষ করতে হবে।নির্দেশিকায় বলা হয়েছে, বদলিকৃত পুলিশ কর্মীদের নতুন কর্মস্থলে যোগদানসহ যাবতীয় প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে।

পাশাপাশি এই সংক্রান্ত একটি কমপ্লায়েন্স রিপোর্ট প্রস্তুত করে নির্বাচন কমিশন অব ইন্ডিয়ায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।প্রশাসনিক সূত্রের খবর, সংশ্লিষ্ট দফতরগুলিকে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে একটি লিখিত প্রতিবেদন পাঠাতে হবে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে নির্বাচন সংক্রান্ত সব পুলিশ বদলি ও পোস্টিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে।নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Related Articles