কলকাতা

প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলনে বিধানসভার অধ্যক্ষ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার, অশোক দেব সহ একাধিক বিশিষ্ট অতিথি ও জনপ্রতিনিধি।

Truth Of Bengal: নজরুল মঞ্চে অনুষ্ঠিত হছ পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক, সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অনন্ত নন্দী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অনির্বাণ ওঝা, উপদেষ্টা ইঞ্জিনিয়ার শিবু বিশ্বাস, ইঞ্জিনিয়ার দেবরাজ সিংহ রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার, অশোক দেব সহ একাধিক বিশিষ্ট অতিথি ও জনপ্রতিনিধি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের নভেম্বর থেকে রাজ্যের প্রতিটি জেলায় ইউনিট কনফারেন্স ও জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন করার পর গত ৩০, ৩১ জানুয়ারি মৌলালী যুব কেন্দ্রে স্বামী বিবেকানন্দ হলে জেলা নেতৃত্বদের নিয়ে সম্মেলন হয়। তারই ধারাবাহিকতায় নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল মূল রাজ্য সম্মেলন।সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় আড়াই হাজার ইঞ্জিনিয়ার সদস্য অংশগ্রহণ করেন। সম্মেলনে ইঞ্জিনিয়ারিং ক্যাডারদের একাধিক গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য: 

ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী জুনিয়র ইঞ্জিনিয়ারদের প্রমোশনাল রেশিও ৬০:৪০-এর পরিবর্তে ৫০:৫০ কার্যকর করা, ডাবলুবিএসইএস ও ডব্লিউবিইএস দের ক্ষেত্রে পে কমিশনের দ্বিতীয় অংশের সুপারিশ বাস্তবায়ন, অবৈজ্ঞানিক রি-স্ট্রাকচারিংয়ের বদলে ইঞ্জিনিয়ারিং দপ্তরে বৈজ্ঞানিক পুনর্গঠন, কন্ট্রাকচুয়াল ইঞ্জিনিয়ারদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে পিএসসি নিয়োগে অগ্রাধিকার, ব্লক স্তরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নতুন পদ সৃষ্টি, কেএমডিএ দপ্তরে ডাবলু বি এইচ এস, এলটিসি, এইচ টি সি চালু ও পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে লাইসেন্স প্রথা বাতিল।
এছাড়াও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি কীভাবে আরও দ্রুত ও ব্যয়-সাশ্রয়ীভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েও দপ্তরগুলির মধ্যে সমন্বয় জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়।