শুনানি পর্ব নিয়ে ক্ষোভ প্রকাশ, ফের কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুনানি প্রক্রিয়া সম্পূর্ণভাবে যান্ত্রিক হয়ে পড়েছে।
জয় চক্রবর্তী: নির্বাচন কমিশন কর্তৃক ১২ টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী এর আগেও চিঠি লিখেছিলেন নির্বাচন কমিশনার কে। শনিবার ফেল চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুনানি প্রক্রিয়া সম্পূর্ণভাবে যান্ত্রিক হয়ে পড়েছে।
শুনানি পর্ব নিয়ে ক্ষোভ প্রকাশ, ফের কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর pic.twitter.com/NXPljkQM0t
— TOB DIGITAL (@DigitalTob) January 10, 2026
সেখানে মানবিকতা এবং সংবেদনশীলতার জায়গা নেই। এই রাজ্যে সত্তর জনের উপরে মৃত্যু হয়েছে এই প্রক্রিয়াতে। চিঠিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এর নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী। নারী ভোটারদের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য তে অসঙ্গতি সম্পর্কিত বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রক্রিয়া গণতন্ত্রের পক্ষে বিপদ। গণতান্ত্রিক পরিকাঠামোকে ভেঙে দেওয়ার অশুভ সংকেত। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা চতুর্থ চিঠি।






