প্রযুক্তি
Amazon Kindle: এবার বইয়ের সঙ্গেই করা যাবে গল্প! অ্যামাজন কিন্ডলে এল ম্যাজিকাল এআই ফিচার
এ বার ইন-বুক মেনুতেই মিলবে এই অপশন। এর মাধ্যমে বইয়ের সঙ্গে সরাসরি কথা বলা যাবে।
Truth of Bengal: আধুনিক জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। চিকিৎসা থেকে আর্থিক লেনদেন, কেনাকাটা, সবকিছুতেই আজকাল এআই প্রযুক্তির সাহায্য নেওয়া হয়ে থাকে। এবার বই পড়াতে এমনকি জটিল বিষয় বুঝতে সাহায্য করবে এআই। অ্যামাজন কিন্ডলে ‘আস্ক দিস বুক’ ফিচার চালু হয়েছে। এ বার ইন-বুক মেনুতেই মিলবে এই অপশন। এর মাধ্যমে বইয়ের সঙ্গে সরাসরি কথা বলা যাবে।
চ্যাটের মতো করে প্রশ্ন করা যাবে বইয়ের নির্দিষ্ট অংশ নিয়ে। কোনও অধ্যায় বা অনুচ্ছেদ কপি করে তার সহজ সারাংশও জানতে চাইতে পারবেন পাঠক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বইয়ের ভেতরে থাকা তথ্য থেকেই উত্তর দেবে। ফলে দীর্ঘ বই পড়া অনেকের কাছেই সহজ হয়ে উঠবে। ফলে কোনও জটিল অংশের ব্যাখ্যা বা গুরুত্বপূর্ণ পয়েন্ট খুঁজে পাওয়া যাবে সহজে। বর্তমানে আইওএস-এর কিন্ডল ভার্সনে এই ফিচার পাওয়া যাচ্ছে।


