‘মুখে প্রস্রাব করে দেবো’, যুবকের সঙ্গে খারাপ ব্যবহারে সাসপেন্ড উত্তর প্রদেশের মহিলা SI
ঘটনার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
Truth Of Bengal: যানজটে দাঁড়িয়ে মেজাজ হারিয়ে এক দম্পতিকে অশ্রাব্য গালিগালাজ ও কুরুচিকর ভাষায় আক্রমণ করার অভিযোগে সাসপেন্ড হলেন উত্তরপ্রদেশের এক মহিলা পুলিশ আধিকারিক। একটা পর্যায়ে ওই পুলিশ বলেন, ‘মুখে প্রস্রাব করে দেবো।’ অভিযুক্ত ওই পুলিশ কর্মীর নাম রত্না রাঠি, তিনি আলিগড়ের সাব-ইনসপেক্টর পদে কর্মরত। ঘটনার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
“मुंह में मूत दूंगी”
ऐसा कहने वाली UP पुलिस की सब इंस्पेक्टर रत्ना राठी सस्पेंड हुई। Video मेरठ की है। सरकारी काम का बहाना लेकर अलीगढ़ से मुजफ्फरनगर गईं, लेकिन शॉपिंग करने पहुंच गईं मेरठ। बीच सड़क पर कार को लेकर विवाद हुआ और दरोगा जी ने वर्दी का रुआब दिखा डाला। pic.twitter.com/Dh8xLvpKvl— Sachin Gupta (@SachinGuptaUP) December 29, 2025
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাব-ইনসপেক্টর রত্না রাঠি সরকারি কাজে সাহারানপুর গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মীরাটের একটি রাস্তায় তাঁর গাড়ি যানজটে আটকে পড়ে। দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকায় তিনি ধৈর্য হারিয়ে ফেলেন এবং তাঁর গাড়ির সামনে থাকা একটি সাদা রঙের হুন্ডাই i20 গাড়ির আরোহীদের লক্ষ্য করে চিৎকার শুরু করেন।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, যানজটের মধ্যে পুলিশের জিপে বসে থাকা অবস্থাতেই তিনি সামনের গাড়িগুলিকে উদ্দেশ্য করে চিৎকার করছেন। এক পর্যায়ে তিনি গাড়ি থেকে নেমে এসে সামনে থাকা ওই গাড়ির সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আর বলেন, “তোর মুখে প্রস্রাব করে দেবো।”
গাড়িতে উপস্থিত দম্পতি এই আচমকাই আক্রমণে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। যুবকটি গাড়ি থেকে নেমে সাব-ইনসপেক্টরকে শান্ত করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময়ই মেজাজ হারিয়ে ওই পুলিশ কর্মী কুরুচিকর মন্তব্য করে বসেন। তাঁর মুখে এই ধরনের ভাষা শুনে স্তম্ভিত হয়ে যান উপস্থিত জনতা ও পথচারীরা।
ঘটনাটি উত্তরপ্রদেশ পুলিশের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। মীরাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন পুলিশ আধিকারিকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত সাব-ইনসপেক্টর রত্না রাঠিকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।






