উত্তরবঙ্গে বহু শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে, ডিএনবি ডিগ্রি থাকতে হবে। দৈনিক ৩ হাজার টাকা করে আয়।
Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়িতে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ। মোট শূন্যপদ ১৭৭। ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অফিশিয়াল ওয়েবসাইট jalpaiguri.gov.in মারফত।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন) পদে শূন্যপদ ২, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (শিশুরোগ) পদে শূন্যপদ ১, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (স্ত্রীরোগ) পদে শূন্যপদ ২, স্পেশালিষ্ট মেডিক্যাল অফিসার (চক্ষুরোগ) পদে শূন্যপদ ২। ৪টি পদেরই সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে, ডিএনবি ডিগ্রি থাকতে হবে। দৈনিক ৩ হাজার টাকা করে আয়।
ব্লক এপিডেমিওলজিস্ট পদে শূন্যপদ ২, বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস, এমপিএইচ, এমএসসি ডিগ্রি থাকতে হবে। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে শূন্যপদ ২। বিএসসি, স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। ২টি পদের জন্য বয়সসীমা ২১-৪০ বছর। ২টি পদেই মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে।
ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে শূন্যপদ ৪, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। বয়সসীমা ১৯-৪০ বছর। ব্লক ডেটা ম্যানেজার পদে শূন্যপদ ২, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। বয়সসীমা ২১-৪০ বছর। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে শূন্যপদ ৩, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। ৩টি পদেই মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে।
কাউন্সেলর পদে শূন্যপদ ১। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে। মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার পদে শূন্যপদ ১, স্নাতক হতে হবে। মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে।অ্যাটেনডেন্ট পদে শূন্যপদ ৪। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ৫ হাজার টাকা করে। ২টি পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২০-৪০ বছর। টিবি এইচভি-এনটিইপি পদে শূন্যপদ ১, স্নাতক হতে হবে। মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে। সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার পদে শূন্যপদ ১। স্নাতক হতে হবে, ডিএমএলটি বা বিএমএলটি হতে হবে। মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। ২টি পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২১-৪০ বছর। পিয়ার সাপোর্ট পদে শূন্যপদ ১, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ১০ হাজার টাকা করে।
যোগা ইনস্ট্রাক্টর পদে শূন্যপদ ২১। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৮ হাজার টাকা করে। ২টি পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ১, বয়সসীমা হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। এএনএম, জিএনএম কোর্স পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ১৩ হাজার টাকা করে। কমিউনিটি হেলথ অফিসার (বিএএমএস, স্টাফ নার্স) পদে শূন্যপদ ১২৬, বয়সসীমা হতে হবে ৪০ বছরের মধ্যে। বিএসসি ডিগ্রি থাকতে হবে। বিএএমএস ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে।
কীভাবে করবেন আবেদন
১ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অফিশিয়াল ওয়েবসাইট jalpaiguri.gov.in মারফত। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ১০০ টাকা আর তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের ৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর আর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর ছাড় মিলবে। নথিপত্র যাচাই, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।






