নদী পেরিয়ে গ্রামের পুকুরে সন্তানসহ কুমির দম্পতি! উদ্ধার বাচ্চা, দেখুন ভিডিয়ো
খবর দেওয়া হয় বনদফতরকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় ভাগবতপুর রেঞ্জের বন কর্মীরা।
লোকেশ হালদার ,দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায়। মঙ্গলবার দুপুরে স্থানীয় এক বাসিন্দা গ্রামের একটি পুকুরের পাড়ে বড় একটি কুমিরকে শুয়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়ে।
View this post on Instagram
খবর দেওয়া হয় বনদফতরকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় ভাগবতপুর রেঞ্জের বন কর্মীরা। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় কুমির ধরা সম্ভব হয়নি, বুধবার সকালে জাল দিয়ে একটি কুমিরের বাচ্চাকে ধরা হয়েছে। বনদফতরের কর্মীরা এখনও জাল দিয়ে অন্য কুমিরের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে, পাশের জগদ্দল নদী থেকে সন্তান-সন্ততি নিয়ে দুটি কুমির এই পুকুরে ঢোকে। এলাকাবাসীর কথা অনুযায়ী মঙ্গলবার রাত থেকে পুকুরের চারদিকে হ্যালোজেন আলো জ্বালিয়ে রাখা হয়। পুকুরটিতে জল বেশি থাকার কারণে কুমিরটিকে অন্ধকারে ধরা সম্ভব হয়নি। ইতিমধ্যে একটি ছোট্ট কুমিরকে ধরা সম্ভব হয়েছে। এখনও পুকুরে কুমির আছে কিনা খতিয়ে দেখতে জাল দেওয়া অব্যাহত রয়েছে।






