Moto G67 Power 5G: চার্জিংয়ের চিন্তা দূর! Moto G67 Power 5G আসছে ৭০০০mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে
8GB RAM সহ এই 5G ফোনে 50MP ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেটযুক্ত ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে।
Truth of Bengal: সাশ্রয়ী মূল্যে বাজেট ফ্রেন্ডলি অথচ অত্যাধুনিক ফিচার্সযুক্ত স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন? আপনার মতো ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে মোটোরোলা তাদের নতুন স্মার্টফোন Moto G67 Power 5G আনল। এই ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে এবং ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ১৫৯৯৯ টাকা। 8GB RAM সহ এই 5G ফোনে 50MP ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেটযুক্ত ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। Moto G67 Power 5G ফোনে 8GB RAM এর সঙ্গে 128GB storage রয়েছে। আগামী ১২ নভেম্বর দুপুর থেকে ফোনের বিক্রি শুরু হবে। প্রাথমিকভাবে সংস্থার পক্ষ থেকে এই ফোনের দামের ওপর ১ হাজার টাকা ছাড় দেওয়া হবে, এর ফলে ফোনটির দাম পড়বে মাত্র ১৪,৯৯৯ টাকা। এই ফোন Pantone কিউরেটেড Cilantro, Curacao Blue এবং Parachute রঙে মিলবে। পেছনে থাকবে ভেগান লেদারের ব্যাক কভার।
Moto G67 Power 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 391ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং Gorilla Glass 7i লেয়ার ও অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং এবং অ্যাকোয়া টাচ ফিচার রয়েছে।
Moto G67 Power 5G ফোনে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর রয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Adreno GPU রয়েছে। এছাড়াও RAM Boost টেকনোলজির মাধ্যমে এই ফোনে Physical RAM এর সঙ্গে Virtual RAM যোগ করা যায়। Moto G67 Power 5G ফোন Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। এক বছর অ্যান্ড্রয়েড এবং তিন বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে। Moto G67 Power 5G ফোনে Google Gemini সাপোর্ট ছাড়াও 3.5mm অডিও জ্যাক, Bluetooth 5.1 এবং 5GHz Wi-Fi এর সুবিধা মিলবে। সিঙ্গল চার্জে 7000mAh Silicon Carbon ব্যাটারি ৫৮ ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম।
উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600। প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ফ্লিকার সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Moto G67 Power 5G ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।






