লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, সমবেদনা বলিউড তারকাদের
নিরাপত্তার কঠোর ব্যবস্থায় ঘেরা লালকেল্লার পাশে এই ঘটনা ঘটে যাওয়ায় নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নও উঠেছে।
Truth Of Bengal: ১৭ বছর পরে ২৬/১১-এর ভয়ঙ্কর স্মৃতি মনে করিয়ে দিল দিল্লির লালকেল্লার বিস্ফোরণ। রাজধানীর প্রাণকেন্দ্রে এই ভয়াবহ ঘটনার কারণে পুরো দেশ আতঙ্কিত হয়ে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিরাপত্তার কঠোর ব্যবস্থায় ঘেরা লালকেল্লার পাশে এই ঘটনা ঘটে যাওয়ায় নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নও উঠেছে।
বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলিউড তারকারা। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা সোনু সুদ লিখেছেন, “দিল্লির লালকেল্লায় বিস্ফোরণে মৃতদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আমাদের উচিত নিহতদের পরিবারের পাশে থাকা।”
অভিনেত্রী রবিনা ট্যান্ডন লিখেছেন, “আমি নিজেও যথেষ্ট আতঙ্কিত। এই ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারালেন, তাঁদের জন্য আমার সমবেদনা।” অন্যদিকে ঋদ্ধিমা কাপুর বলেছেন, “আহতদের প্রতি আমি সমব্যথী। নিহতদের আত্মার শান্তি কামনা করি। তবে আমি চাইব দোষীরা যেন শাস্তি পায়।”
এছাড়া সিদ্ধার্থ মালহোত্রা ও নেহা শর্মা সহ আরও অনেক বলিউড তারকা নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেছেন।






