দীপাবলি থেকে রিও: বিশ্বের আলো উৎসবের রঙিন দুনিয়া
প্রতি বছর নিত্য নতুন থিম হয়। গোটা শহরে নানান রকম গেমস ও লাইভ পারফরম্যান্স হয়।
Truth Of Bengal: কার্তিক মাসের অমাবস্যা তিথিতে আলোর উৎসবে মাতোয়ারা হন ভারতীয়রা। আবার দীপাবলির ১৫ দিন পর কার্তিক মাসের পূর্নিমায় দেব দীপাবলি উৎসব পালন করা হয় থাকে। ভারতীয়দের মতোই বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ আলোর উৎসব পালন করে। যেমন, ডিসেম্বরে চিনের স্বশাসিত এলাকা ম্যাকাউ আলোর উৎসবে মেতে ওঠে। বড়দিনের ঠিক আগে এই উৎসবের নাম ম্যাকাউ লাইট ফেস্টিভ্যাল। প্রতি বছর নিত্য নতুন থিম হয়। গোটা শহরে নানান রকম গেমস ও লাইভ পারফরম্যান্স হয়।
ফ্রান্সের লিয়ঁ শহরে ফেত দে লুমিয়ের আয়োজিত হয়। যীশু খ্রিষ্টের মা মাদার মেরির নামে উৎসর্গিত এই আলোর উৎসব। ১৯ শতকে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল ফ্রান্স। ১৮৫২ সালে লিয়ঁ শহরে শহরের রক্ষাকর্ত্রী হিসাবে মাদার মেরির স্ট্যাচু বসানো হয়। প্রতি বছর ৮ ডিসেম্বর লিয়ঁ শহরে হয় আলোর উৎসব বা ফেত দে লুমিয়ের। এদিন থেকেই ফ্রান্সে শুরু হয় বড়দিনের উৎসবের উদযাপন। লিয়ঁর বাসিন্দারা এদিন নিজেদের বাড়িতে মোমবাতি জ্বালান। গোটা শহর আলোর মালায় সেজে ওঠে। ৪ দিন ধরে চলে এই উৎসব। প্রতি রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অস্ট্রেলিয়ার সিডনি শহরে ২৩ দিন ব্যাপী বার্ষিক আলোর উৎসব ভিভিড সিডনি উৎসব পালন করা হয়। ২০০৯ সাল থেকে মে’র মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই উৎসব হয়। সিডনির অপেরা হাউজ-সহ সিডনি শহরের সব আইকনিক জায়গা আলোরমালায় সেজে ওঠে। কনসার্ট, নাচগানের অনুষ্ঠান, খাদ্যমেলা হয়।

কার্নিভালের জন্য বিখ্যাত ব্রাজিলের শহর রিও দে জেনেরিও। সেই শহরে প্রতি বছর বড়দিনের সময় হয় আলোর উৎসব রডরিগো দে ফ্রেইতাস লেগুন। বিশ্বের সবচেয়ে বড়ো ভাসমান খ্রিস্টমাস ট্রি তৈরি করে রিও প্রশাসন। ২০১৪ সালে ২৭৮ ফুট উঁচু খ্রিস্টমাস ট্রিতে লাগানো হয় ৩০ লাখ আলো। লাইভ মিউজিক পারফরম্যান্স ও বাজির উৎসব হয়।

লুনার ক্যালেন্ডার অনুযায়ী নিউ তাইপেই শহরে পিঙ্গসি ল্যানটার্ন ফেস্টিভ্যাল হয়। সূর্যাস্তের পর আকাশে ফানুস ওড়ানো হয়।

প্রতি বছর বড়দিনের সময় থ্যাংকসগিভিংয়ের আগে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হয় ম্যাগনেফেশিয়েন্ট মাইল লাইটস ফেস্টিভ্যাল। ফানুস ওড়ানো হয়, ব্যান্ড সহযোগে প্যারেড হয়, আলোর মালায় সেজে ওঠে গোটা শহর।

২০০৫ সাল থেকে শরৎকালে দেশবিদেশের জার্মানদের জন্য বার্লিন শহরে ফেস্টিভ্যাল অফ লাইটস। শহরের আইকনিক জায়গা আলোর মালায় সেজে ওঠে। প্রতি বছর নিত্য নতুন থিম হয়।

এছাড়াও সুইডেনের জকমক শহরে শীতের সময় ফেব্রুয়ারিতে হয় জকমক লাইট ফেস্টিভ্যাল। ২০১০ সাল থেকে পরিবেশবান্ধব আলোর ওপর জোর দিতে সিঙ্গাপুরে হয়ে আসছে আই লাইট মেরিনা বে ফেস্টিভ্যাল।

কলম্বিয়ার মেডেলিনের আলুমব্রাদস বার্ষিক উৎসব। ১৯৫৫ সাল থেকে দেশের সবচেয়ে বড়ো ইউটিলিটি সংস্থার উদ্যোগে এই উৎসব হয়ে আসছে।

২০১০ সাল থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে আই লাইট মেরিনা বে ফেস্টিভ্যাল।






