হিমাচল প্রদেশে ধসে চাপা পড়ে মৃত অন্তত ১৫, শোকপ্রকাশ রাষ্ট্রপতির
বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে বলে ধারণা করা হচ্ছে, যদিও তিনজনকে উদ্ধার করা হয়েছে।
Truth Of Bengal: মঙ্গলবার হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়ঙ্কর ভূমিধস। ধসের নিচে সে সময় চাপা পড়ে এক যাত্রীবাহী বাস। যার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন, আহত হয়েছেন কয়েকজন, যার মধ্যে দুটি শিশুও রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ২৫ থেকে ৩০ জন যাত্রীবাহী বাসটি মারোটান থেকে ঘুমারউইন যাচ্ছিল। সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিট নাগাদ ভলুঘাট এলাকায় বিশাল ভূমিধসের ধাক্কায় বাসটি চাপা পড়ে।
Massive Landslide in Bilaspur, Himachal Pradesh
A major landslide near Balu Ghat (Bhallu Pul) in Jhanduta Assembly constituency has claimed 10 lives after a private bus was buried under debris. Several others are feared trapped.
Rescue ops are underway on a war footing; CM… pic.twitter.com/msZOuTmK4Y— Akashdeep Thind (@thind_akashdeep) October 7, 2025
এসডিএম অর্জিয়া শর্মা জানান, “এই দুর্ঘটনায় বাসের চালক ও সহচালকসহ ১৫ জনের মৃত্যু হয়েছে এবং দুই শিশু আহত হয়েছে। বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও নিশ্চিত নয়।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত দুই ভাইবোন—আরুশি (১০) ও তার ভাই শৌর্য (৫)-কে বিলাসপুরের এমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের মতে, দুর্ঘটনার সময় তারা বাসের শেষ সিটে বসে ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, বেরথিনের কাছে ভলুঘাট এলাকায় ভূমিধসের ফলে বাসটি ধ্বংসস্তূপ ও পাথরের নিচে সম্পূর্ণভাবে চাপা পড়ে যায়। উদ্ধারকাজে জেসিবি মেশিন মোতায়েন করা হয় এবং জীবিতদের সন্ধানে তল্লাশি চলছে। স্থানীয় পুলিশ, জেলা প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছেছে।
#WATCH | Himachal Pradesh | Visuals from the spot in Bilaspur where a search and rescue operation is underway, the morning after a private bus was caught in a landslide in the Balurghat area of the Jhanduta sub-division, which resulted in the death of 15 passengers. pic.twitter.com/gGk08qxej5
— ANI (@ANI) October 8, 2025
সেই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “হিমাচল প্রদেশের বিলাসপুরে ভূমিধসের কারণে বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
बिलासपुर, हिमाचल प्रदेश में भूस्खलन के कारण हुई बस दुर्घटना में कई लोगों की मृत्यु का समाचार अत्यंत दुखद है। अपने प्रियजनों को खोने वाले परिवारों के प्रति मैं संवेदना व्यक्त करती हूँ और घायल हुए लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करती हूँ।
— President of India (@rashtrapatibhvn) October 7, 2025
একজন উদ্ধারকর্মী বলেন, “পুরো পাহাড়টাই যেন গড়িয়ে পড়ে বাসের ওপর এসে পড়ে। যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।”





