আন্তর্জাতিক

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের দ্বিচারিতা ফাঁস করল ভারত

এক কথায় বলতে গেলে, একেবারে কড়া ও চাঁচাছোলা ভাষায় শত্রুদেশকে আক্রমণ করেছে নয়াদিল্লি।

Truth Of Bengal: ফের বিশ্বমঞ্চে পাকিস্তানকে আক্রমণ ভারতের। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নারী, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিতর্কের সময়ে সেখানে ভারতের স্থায়ী প্রতিনিধি পারভাথানেনি হারিশ পাকিস্তানকে নিজের দেশের নাগরিকদের উপর বোমা ছোড়া দেশ হিসেবে চিহ্নিত করেছেন। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেছেন যে সুসংঘটিত গণহত্যা চালায় তারা। এক কথায় বলতে গেলে, একেবারে কড়া ও চাঁচাছোলা ভাষায় শত্রুদেশকে আক্রমণ করেছে নয়াদিল্লি।

জানা গিয়েছে, এদিন প্রথমে এক পাক কর্তা দাবি করেন যে কয়েক দশক ধরে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং সহ্য করেছেন কাশ্মীরি মহিলারা। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পারভাথানেনি হারিশ বলেন, “প্রত্যেক বছরই পাকিস্তানের বিভ্রান্তিকর কটুক্তি শুনতে হয় ভারতকে, বিশেষ করে জম্মু ও কাশ্মীর নিয়ে। পাকিস্তান তা গ্রাস করতে চায়। কোনও কলঙ্ক নেই নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডায় আমাদের ভূমিকায়।”

এরপরই নিজেদের দেশের নাগরিকদের উপর বোমা ছোড়ার বিষয়টি তুলে ধরেন হারিশ। তিনি বলেন, “যেই দেশ বোমা ছোড়ে নিজেদের নাগরিকদের উপর এবং ওয়েল ওরগানাইজড হত্যা চালায়, তারা শুধু ভুল পথে বিশ্বকে চালনা করতে পারে বিভ্রান্তি ছড়িয়ে।” এছাড়াও ভারতীয় প্রতিনিধির মুখে শোনা যায় ১৯৭১ সালে পাকিস্তানের অপারেশন সার্চলাইট পরিচালনার কথা। তিনি বলেন, “পাকিস্তানের তরফ থেকে তখন অনুমোদন দেওয়া হয়েছিল ৪ লক্ষ মহিলা জনগণের উপরে গণধর্ষণের প্রচারণাকে নিজস্ব সেনাবাহিনী দিয়ে। বিশ্ব বুঝতে পারছে মূল উদ্দেশ্য পাকিস্তানের এমন অপপ্রচারের।” বলে রাখা ভালো, এর আগেও একাধিকবার পাকিস্তানকে তুলোধোনা করেছে ভারত।

Related Articles