দীঘার সমুদ্রে তলিয়ে গেল পর্যটক! উদ্ধার করলেন নুলিয়ারা
Truth Of Bengal: শান্তনু পান: পূর্ব মেদিনীপুর: নিম্নচাপের জেরে আজও উত্তাল দিঘা সমুদ্র! সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় এক পর্যটক। দীর্ঘক্ষণ খোঁজার পর তাঁকে উদ্ধার করলেন নুলিয়ারা। দীঘার মেরিনা ঘাটে ঘটনাটি ঘটে। ভাটার সময় পরিবারের সঙ্গে সমুদ্রে স্নান করতে নেমেছিল ওই ব্যক্তি। সেই সময়ে ঘটনাটি ঘটে। তবে নুলিয়ারা তাঁকে উদ্ধার করে। (Sea Rescue)
আরও পড়ুনঃ কুকুর কামড়ানোর পরও আয়োজকরা ব্যবস্থা নেননি, ক্ষোভ কেনিয়ার কোচের
দীঘার সমুদ্রে তলিয়ে গেল পর্যটক! উদ্ধার করলেন নুলিয়ারা pic.twitter.com/59JonswSz3
— TOB DIGITAL (@DigitalTob) October 5, 2025
ওই যুবক পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন। প্রাকৃতিক দুর্যোগের অসতর্কতা এবং ভরা কোটালে জল বেড়ে যাওয়ায় সকাল থেকেই সমুদ্রে নামার ক্ষেত্রে কিছুটা নিষেধাজ্ঞা ছিল। তবে বেলা বাড়তেই সমুদ্রে ভাটা পড়লে পর্যটকরা নামতে শুরু করেন। সেই সময়ে ওই পর্যটক স্নান করতে নেমেছিলেন। (Sea Rescue)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
জানা যায়, তিনি সমুদ্রের অনেক গভীরে চলে যান। ফলে তলিয়ে যান। তাঁকে দেখতে পেয়ে কর্মরত নুলিয়া শিব শংকর বেরা, গৌতম প্রধান, বিশ্বজিৎ জানা ওই তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করে। সেখান থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকায় সর্তকতা বাড়চ্ছে প্রশাসন। তারপরেও নজরদারি এড়িয়ে সৈকতের বিভিন্ন জায়গা থেকে অনেকেই সমুদ্রে নামেন। নুলিয়াদের তৎপরতায় প্রাণে বাঁচেন পর্যটকরা। (Sea Rescue)


