Truth Of Bengal: এক লম্বা সময় কেটে যাওয়া সত্ত্বেও এখনও দেশবাসীর মনে লেগে রয়েছে ঐতিহাসিক জঙ্গিদমন অভিযান ‘অপারেশন সিঁদুর’। যেভাবে শত্রুদের মাথানত করতে বাধ্য করিয়েছিল দেশের সেনা, তার প্রশংসা করেছেন সকলে। ‘এয়ার ফোর্স ডে’ অনুষ্ঠানেও এই অভিযানের প্রশংসা করলেন দেশের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং (Operation Sindur)। পুরো বাহিনীকে সাফল্যের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান ১৯৭১ সালের পর বলে দাবি করলেন।
আরও পড়ুনঃ ড্রোন আতঙ্কে ৭ ঘণ্টা বন্ধ মিউনিখ বিমানবন্দর, বাতিল ১৭টি বিমান
অমরপ্রীত সিং বলেন, “ভারতীয় সেনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযান এটি। দেশের বায়ুসেনা পাকিস্তানের ৩০০ কিমি ভিতরে ঢুকে ধ্বংস করেছিল লক্ষ্যবস্তু। পাকিস্তানের কমপক্ষে ৫টি এফ১৬ ও জেএফ-১৭ যুদ্ধবিমান ধ্বংস হয়। পাশাপাশি বেশ কয়েকটি রাডার, হ্যাঙ্গার, কম্যান্ড ও কন্ট্রোল সেন্টার এবং রানওয়েও ধ্বংস হয়েছিল। এভাবেই এক রাতের মধ্যে ভারত পাকিস্তানকে বাধ্য করেছিল নতজানু হতে। এমন জায়গায় এসে পৌঁছায় যে যুদ্ধবিরতির আবেদন জানায় তারা। ভারত ওদের অপারেশন সিঁদুরের রাতেই কাবু করে ফেলেছিল।” বায়ুসেনার পাশাপাশি তিনি এই সাফল্যের জন্য কৃতিত্ব দেন বিমানবাহিনী, প্রধান সেনাবাহিনী ও নৌবাহিনীকেও। (Operation Sindur)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের হত্যা করে পাক সন্ত্রাসবাদীরা। এরপরই ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। ফলে উড়ে যায় কিছু বায়ুসেনা ঘাটিও। একাধিক জঙ্গিকে খতম করা হয়। শেষ পর্যন্ত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার পর যুদ্ধবিরতির জন্য অনুরোধ করে শত্রুদেশ এবং তাতে রাজি হয় ভারত সরকার। (Operation Sindur)






