খেলা

দেখিয়েছে আইসের ভেন দিয়ে তৈরি, তিলকের প্রশংসা অশ্বিনের

২০ ওভার শেষ হওয়ার ৫ বল আগে ১৪৬ অলআউট হয়ে যায় পাকিস্তান।

Truth Of Bengal:  রবিবার তিলক ভার্মার ধৈর্যশীল ব্যাটিংয়ের উপর ভর করে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে জয় পায় ভারত, যা দেখে মুগ্ধ হন দেশের বহু ক্রিকেটপ্রেমী থেকে প্রাক্তন তারকা। টিম ইন্ডিয়ার তরুণ তারকার এই ইনিংসের প্রশংসা নিজের ইউটিউব চ্যানেল থেকে করলেন দলের প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।(Ravichandran Ashwin) তিনি দাবি করেন যে তিলক অসাধারণ ইনিংস খেলেছেন এবং দেখিয়েছেন যে তিনি আইসের ভেন দিয়ে তৈরি।

আরও পড়ুনঃ রাশিচক্র বলছে কী? জানুন আজকের দিনটি কেমন কাটবে

অশ্বিন (Ravichandran Ashwin) বলেন, “তিলক ভার্মা চাপ শুষে নিয়েছিল। ও স্পিন খুব ভালো খেলেছে। ও সুইপ খেলেছে, ও ডাউন দা গ্রাউন্ড খেলেছে।” এরপরই তরুণ তারকার খেলার পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “তিলক বুঝতে পেরেছিল যে উইকেটে বাউন্সটা একটু স্টিকি এবং স্কোয়ার অফ দা উইকেট খেলতে শুরু করেছিল।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

উল্লেখ্য, রবিবার টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। ২০ ওভার শেষ হওয়ার ৫ বল আগে ১৪৬ অলআউট হয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন সাহিবজাদা ফারহান। এছাড়া ফখর জামান করেন ৪৬। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে চারটি উইকেট পান কুলদীপ যাদব। এছাড়া দুটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী।(Ravichandran Ashwin)

জবাবে রান তাড়া করতে নেমে দুই বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সর্বোচ্চ ৬৯ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা। এছাড়া শিবম দুবে করেন ৩৩ ও সঞ্জু স্যামসন ২৪। পাকিস্তানের বোলারদের মধ্যে তিনটি উইকেট তোলেন ফাহিম আশরাফ এবং একটি করে উইকেট পান শাহীন আফ্রিদি ও আব্রার আহমেদ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় তিলক ভার্মাকে এবং টুর্নামেন্টের সেরা ঘোষণা করা হয় অভিষেক শর্মাকে।

Related Articles