পহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে পাকিস্তানকে তুলোধোনা ভারতের
রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি প্রতিবেশী দেশটিকে সরাসরি আক্রমণ করেন।
Truth Of Bengal: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভাষণ দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।(S. Jaishankar) বক্তব্য রাখতে গিয়ে তিনি সীমান্ত সন্ত্রাসবাদের কথা তুলে ধরেন। তিনি বলেন ইসলামাবাদ যতই অস্বীকার করুক, সন্ত্রাসের মদতদাতা যে পাকিস্তান, তার প্রমাণ বারবার সামনে এসেছে। রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি প্রতিবেশী দেশটিকে সরাসরি আক্রমণ করেন। জয়শঙ্কর বলেন, একটি দেশ সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতি হিসাবে ঘোষণা করেছে। স্বাধীনতার পর থেকেই ভারত এই চ্যালেঞ্জের মুখোমুখি। কারণ আমাদের প্রতিবেশী দেশটি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল। কয়েক দশক ধরে আন্তর্জাতিক স্তরে বড় বড় সন্ত্রাসী হামলার ঘটনাগুলি সেই একটি দেশ থেকেই পরিচালিত হয়েছে।
জয়শঙ্কর জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কথা উল্লেখ করেন। যেখানে সন্ত্রাসীর গুলিতে ২৬ জন মানুষের মৃত্যু হয়। এই ঘটনার পর জঙ্গিদের দমন করতে ‘অপারেশন সিঁদুর’ ও পরে ‘অপারেশন মহাদেব’ চালিয়ে সন্ত্রাসীদের খতম করে নিরাপত্তা বাহিনী।অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে জয়শঙ্কর বলেন যে ভারত তার নাগরিকদের রক্ষা করার এবং অপরাধীদের বিচারের আওতায় আনার অধিকার প্রয়োগ করেছে।’ তবে জয়শঙ্করের বড় বার্তাটি বিশ্ব সম্প্রদায়ের জন্য ছিল। তিনি বলেন, ‘যখন দেশগুলি প্রকাশ্যে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি ঘোষণা করে, যখন সন্ত্রাসের কেন্দ্রগুলি শিল্প স্তরে কাজ করে, যখন সন্ত্রাসবাদীদের প্রকাশ্যে মহিমান্বিত করা হয়, তখন এই ধরনের কর্মকাণ্ডের দ্ব্যর্থহীনভাবে নিন্দা করা উচিত।’ পহেলগাঁও হামলার পরও পাকিস্তানকে সমর্থনকারী দেশগুলিকে সতর্ক করে দিয়েছেন বিদেশমন্ত্রী।(S. Jaishankar)
পাশাপাশি জয়শঙ্কর (S. Jaishankar) আরও বলেন, ভারত তার নাগরিকদের রক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার অধিকার প্রয়োগ করেছে। গোটা বিশ্বের কাছে সেটাই বড় বার্তা। যখন কোনও দেশ প্রকাশ্যে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি ঘোষণা করে, তখন তা শিল্পে পরিণত হয়। আর যখন সন্ত্রাসবাদীদের মহিমান্বিত করা হয়, তখন সেই কর্মকাণ্ডের দ্ব্যর্থহীন নিন্দা করা উচিত। পাকিস্তানকে প্রত্যক্ষ সমর্থন দেওয়া দেশগুলির প্রতিও কড়া সতর্কবার্তা দেন জয়শঙ্কর। তাঁর মন্তব্য, সন্ত্রাসের অর্থায়ন বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদকে কঠোরভাবে দমন করতে হবে। যারা সন্ত্রাসপন্থী দেশগুলিকে প্রশ্রয় দেয়, তাদের মনে রাখতে হবে— এই সন্ত্রাস একদিন তাদের দেশেও ছড়িয়ে পড়তে পারে।






