রাজ্যের খবর

দূষণ নিয়ে কড়া পদক্ষেপ পুলিশের, তল্লাশি চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ শব্দবাজি

নিয়ম না মেনেই চলছে দেদার শব্দবাজির কারবার। এবার তা নিয়ে পদক্ষেপ  নিল খড়গ্রাম থানা

Truth Of Bengal: কল্যাণ বিশবাসঃ  শব্দদূষণের বিষয় নিয়ে আগে থেকেই চিন্তিত প্রশাসন। এই নিয়ে শব্দবাজির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে নিয়ম না মেনেই চলছে দেদার শব্দবাজির (Illegal Firecrackers) কারবার। এবার সেই নিয়ে কড়া পদক্ষেপ  নিল খড়গ্রাম থানার পুলিশ। বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল তাঁরা।

আরও পড়ুনঃ গ্রেফতার সোনম ওয়াংচুক! লাদাখের জনতাকে প্ররোচিত করার অভিযোগ

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মুর্শিদাবাদের নগরবাজার এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি দোকানে তল্লাশি চালায় পুলিশ। এরপরই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়। সেখান থেকে ২২৫ প্যাকেট মাঝারি আকারের চকোলেট বোমা (ব্র্যান্ড: ব্ল্যাক ক্যাট) (প্রতিটি প্যাকেট ১০ পিস), ৩০০ প্যাকেট মাঝারি আকারের চকোলেট বোমা (ব্র্যান্ড: বুরিমা) (প্রতিটি প্যাকেট ১০ পিস), ১০ বান্ডিল লঙ্কা পটকা (ব্র্যান্ড: কোবরা), (প্রতিটি বান্ডিল ৫০ পিস), ৫৫ প্যাকেট ছোট আকারের আলু বোমা (প্রতিটি প্যাকেট ১০০ পিস), ১৩ প্যাকেট বুরিমা সংস্থা আলু বোমা (প্রতিটি প্যাকেটে ১০০ পিস), ১০ বান্ডিল হাওয়াই রকেটস (প্রতিটি বান্ডিল ৫০ পিস), ৩৫০ প্যাকেট স্পার্কল (ব্র্যান্ড: মহাভির কারখানা), ১৬ প্যাকেট ছোট বিডি বোমা (প্রতিটি প্যাকেট ১০ পিস) উদ্ধার হয়। বাজিগুলো বাজেয়াপ্ত করে পুলিশ। (Illegal Firecrackers)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

পাশাপাশি দুজনকে গ্রেফতারও করা হয়। ধৃতদের নাম জাহিরউদ্দিন সেখ। তার বাড়ি খড়গ্রাম থানার ভাটগ্রামে। অন্যজন সিফাজ মিঞা, তিনি খড়গ্রাম থানার বান্টি এলাকায় বাসিন্দা। তল্লাশির সময়ে দোকনে ছিলেন তাঁরা। শুক্রবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে পাঠায় খড়গ্রাম থানার পুলিশ। (Illegal Firecrackers)

Related Articles