কলকাতা

দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা, উত্তরে নেই বৃষ্টি, কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Truth Of Bengal: কলকাতা শহরে জলমগ্ন পরিস্থিতি। সোমবার রাত ১২ টা থেকে ভোর ৫ টা অবধি শহরের প্রতিটা এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। কলকাতাবাসী প্রায় ৩ দশকে এমন বৃষ্টির সম্মুখীন হয়নি। এই রেকর্ড বৃষ্টিতে নাজেহাল অবস্থা শহরবাসীর। যানবাহনের ভোগান্তি এর অন্যতম ছবি। (Bengal Weather)

মঙ্গলবার তেমনভাবে বৃষ্টির দেখা মেলেনি। আজ, বুধবার সকালও প্রায় রোদের দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানায়, আগামী ২৪ ঘণ্টায় আর তেমন ভারী বর্ষণের আশঙ্কা নেই। তবে মেঘলা আকাশ থাকবে (Bengal Weather)। হালকা থেকে মাঝারি, প্রায় ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি দমকা হাওয়া বইবে।

বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Bengal Weather)

প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নতুন করে উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের মেঘ এখনই কাটছেনা বলা যায়। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (Bengal Weather)

হাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়তে পারে। রবিবার ওই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে। ফলে বাংলা ও ওড়িশা উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। তাই আগামী ৫ দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। (Bengal Weather)

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই। পুজোর সময় প্রকৃতির এমন অবস্থায় চিন্তায় বঙ্গবাসী। পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া পেতে ও শারদীয়ার আনন্দ উপভোগ করার অপেক্ষায় তাঁরা। (Bengal Weather)

 

Related Articles