খেলা

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হওয়ার পর আবেগঘন বার্তা নীরজের

Truth Of Bengal: চলতি বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হতে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়াকে। যা মন থেকে নিজেও মেনে নিতে পারেননি ভারতীয় জ্যাভলার। যে টোকিও শহরে জ্যাভলিন হাতে অলিম্পকের আসরে দেশকে সোনা দিয়েছিলেন, সেই শহরেই চলতি বছরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে নীরজকে। (Neeraj Chopra)

আরও পড়ুনঃ আবার কাসেমিরোকে দলে ফেরাতে উদ্যোগী আল নাসের টিম ম্যানেজমেন্ট

উল্লেখ্য, নীরজ (Neeraj Chopra) এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হলেও নজর কাড়লেন আর এক ভারতীয় জ্যাভলার শচীন যাদব। সেই শচীনের সম্বন্ধে ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় নীরজ লেখেন, ‘এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ এইভাবে শেষ হোক সেটা আমি কখনই চাইনি। সব সময়ই চেষ্টা করেছিলাম অন্যান্য প্রতিযোগিতার মতই নিজের সেরাটা দিতে। কিন্তু কি করা যাবে, তা যখন হল না, তখন আর কি করা যাবে। তবে যাঁরা প্রতিযোগিতায় পদক জয় করেছেন, তাঁদের প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা রইল।’

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

নীরজ নিজে সেভাবে নজর কাড়তে না পারলেও নজর কেড়েছেন আর এক ভারতীয় শচীন যাদব। নীরজ নিজে শচীনের প্রশংসাও করেছেন। এবং সোশ্যাল মিডিয়াতে শচীনের প্রশংসা করে ভারতের সোনার ছেলে লেখেন, ‘শচীনের পারফরম্যান্স আমাকে খুশি করেছে। আমার আশা ছিল এই টুর্নামেন্ট থেকে ভারত অন্তত একটি পদক জয় করবে। কিন্তু সেটা যখন হল না, তা নিয়ে এখন আর ভেবে লাভ নেই। তবে এইটুকু বলতে পারি, ভারতীয় জ্যাভলিনের ভবিষ্যৎ আগামী দিনেও সুরক্ষিত রয়েছে।’(Neeraj Chopra)

প্রসঙ্গত, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথম খালি হাতে ফিরতে হবে ভারতের সোনার ছেলেকে। এবারের তাঁর পারফরম্যান্স খারাপ হলেও আগামী দিনে তিনি যে আরও ভাল পারফরম্যান্স করার ব্যাপারে আশাবাদী সেই বার্তাও দিয়েছেন নীরজ। (Neeraj Chopra)

https://www.instagram.com/p/DOx3-wCjxqb/?utm_source=ig_web_copy_link

 

Related Articles