রাজ্যের খবর

Shola Art: দুর্গাপুজোর আগে ব্যস্ততা তুঙ্গে, শোলা শিল্পে সেজে উঠছে প্রতিমা

প্রায় ডজনখানেক শিল্পী দলবদ্ধভাবে তৈরি করছেন বাংলার ঐতিহ্যবাহী শোলা শিল্প।

Truth of Bengal: দুর্গাপুজো যত ঘনিয়ে আসছে, ততই ব্যস্ত হয়ে উঠছেন শোলা শিল্পীরা। প্রতিমার অলংকার, ডাকের সাজ, মুকুট, শোলার তৈরি প্রতিটি সামগ্রীরই এখন চাহিদা তুঙ্গে। এক সময় গ্রামীণ পরিসরে সীমাবদ্ধ থাকা এই শিল্প আজ ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও। বীরভূমের সুরুল গ্রামের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী কমল মালাকারের কর্মশালায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে অবিরাম কাজ (Shola Art)।

আরও পড়ুনঃ Child Drowning: খেলার সময় মর্মান্তিক দুর্ঘটনা, কাকদ্বীপে জলে ডুবে মৃত্যু ২ নাবালকের

প্রায় ডজনখানেক শিল্পী দলবদ্ধভাবে তৈরি করছেন বাংলার ঐতিহ্যবাহী শোলা শিল্প। অর্ডারের চাপ এতটাই বেশি যে, অনেক সময় বিরতির সুযোগও মিলছে না। তার হাতের শিল্পকর্মের জন্য অপেক্ষায় থাকেন দেশ-বিদেশের বহু মানুষ। তবে আনন্দের পাশাপাশি রয়েছে সমস্যাও। শিল্পীরা জানান, কাঁচামালের দাম বিগত কয়েক বছরে বহুগুণ বেড়ে যাওয়ায় আর্থিক চাপও বেড়েছে অনেকটা। তবুও পূজোর আগে গ্রাহকদের চাহিদা পূরণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা (Shola Art)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

তবে এবার এই শোলার জিনিস প্রস্তুতির কাজে বাবার সঙ্গে হাত লাগান কমল মালাকারের ছেলেও । আসলে শোলা শিল্প কেবল পূজোর সাজসজ্জা নয়, এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অমূল্য সম্পদ। আর সুরুল গ্রামের কর্মশালার এই ব্যস্ততার ছবি যেন স্পষ্ট করে দিচ্ছে—আজও শোলা শিল্প সমানভাবে জনপ্রিয় এবং বাঙালির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে (Shola Art)।

Related Articles