Snake Bite: ওঝার কেরামতিতে মৃত্যু হল গৃহবধূর! চাঞ্চল্য বসিরহাটে
A 44-year-old woman from Basirhat died after a venomous snake bite, as precious time was lost visiting a local healer instead of a hospital.

Truth Of Bengal: মন্টু সাহাজী, বসিরহাট : উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপ নগর থানার কৈজুরী গ্রাম পঞ্চায়েতের কৈজুরী মাঝের পাড়া ঘটনা(Snake Bite)। বছর ৪৪ এর শরোর্মা দফাদার গতকাল সোমবার রাত্তির নটা নাগাদ অন্ধকারে মশারি টাকা ছিল নিজের ঘরে সেই সময় বিষধর সাপ ছোবল মারে লুটিয়ে পড়ে ওখান থেকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে অনেকটা সময় নষ্ট হয় তারপর শাড়াপুল গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ Sindoor Admission: প্রকাশ্যে এল সত্যি! ভারতীয় সেনার আক্রমণে ছিন্নভিন্ন মাসুদ আজহারের পরিবার
প্রশ্ন হচ্ছে এখন চিকিৎসা ব্যবস্থা এত আধুনিক সেখানে কি করে সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে না নীয়ে গিয়ে সময় নষ্ট করল এবং যার কাছে প্রাণ গেল গৃহবধূর তাহলে কি এখনো কি সচেতনতার বার্তা তাদের কাছে পৌঁছায় নাই(Snake Bite)। যে সাপে কামড়ালে তৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে এন্টিভেনাম ভ্যাকসিন নিলে রোগী জীবন ফিরে পেতে পারে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
আবারও একবার প্রশ্ন চিহ্ন উঠে গেল কুসংস্কারে আচ্ছন্ন থেকে এখনো বেরোতে পারিনি সীমান্ত ও সুন্দরবনের একশ্রেণীর মানুষ।






