আন্তর্জাতিক

প্রেসিডেন্ট হতে পারতেন,চার্লি কার্ককে নিয়ে বড় মন্তব্য নাভারোর

এই আবহাওয়ায় মৃত চার্লিকে নিয়ে বড় মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা পিটার নাভারো।

Truth Of Bengal: ট্রাম্প ঘনিষ্ঠ দক্ষিণপন্থী নেতা চার্লি কার্কের হত্যাকারী পুলিশের হাতে ধরা পড়লেও, এখনো তা আলোচনার বিষয় মার্কিন মুলুকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য অব্যাহত আমেরিকার রাজনীতিতে। এই আবহাওয়ায় মৃত চার্লিকে(Charlie Kirk) নিয়ে বড় মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা পিটার নাভারো। এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন যে আগামী দিনের দেশের প্রেসিডেন্ট হতে পারতেন চার্লি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসিকে নাভারো বলেন, “ডেভিড অ্যাক্সলেরড এবং রাল্ফ রিডের লেভেলের একজন রাজনৈতিক সংগঠক ছিলেন চার্লি। ডেমোক্র্যাটিকদের মূল পরামর্শদাতা ছিলেন ২০০৮ এবং ২০১২ সালে ওবামার প্রচারের সময়ে। মূল মুখ ছিলেন স্টুডেন্টস ফর আমেরিকার। দেশের প্রেসিডেন্ট হতে পারতেন। আমেরিকার সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠক গত ৫০ বছরের মধ্যে। আমাদের ওকে স্মরণ করে রাখা উচিত একজন ঐতিহাসিক ব্যক্তি হিসেবে।”(Charlie Kirk)

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত চলতি মাসের ১০ তারিখ থেকে। উটার একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময়ে চার্লি কার্ককে লক্ষ্য করে পরপর গুলি ছোড়েন আততায়ীরা। নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’ সোশ্যাল থেকে এর তীব্র নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পরিষ্কার করে দেন যে হামলাকারীদের ছেড়ে দেওয়া হবে না। মৃত চার্লিকে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তাঁর তরফ থেকে। এই হত্যাকাণ্ডে অবশেষে গ্রেপ্তার করা হয় ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে।(Charlie Kirk)