Assam Allegations: অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তা কংগ্রেস, অসমের জনসভা থেকে আক্রমণ মোদির
Assam Allegations surface as PM Modi charges Congress with protecting Pakistan-groomed terrorists and infiltrators.
Truth Of Bengal: বছর পেরোলেই অসমে বিধানসভা নির্বাচন। কমবেশি সকল দলই প্রচার চালু করে দিয়েছে। তবে এবার সেখানকার শাসকদল বিজেপির অন্যতম চিন্তার কারণ হয়ে উঠেছে কংগ্রেস(Assam Allegations)। তাছাড়া দুর্বল আরেক শক্তিশালী দল এআইইউডিএফ। এই পরিস্থিতিতে রাজ্যের দারং জেলায় এক জনসভা থেকে হাত শিবিরকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কংগ্রেসকে ‘অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তা’ ও ‘পাক সন্ত্রাসবাদীদের সমর্থনকারী’র তকমা দিয়েছেন। শুধু তাই নয়, দেশের উন্নতিতে অসমের ভূমিকা কি, সেই ব্যাপারেও নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি।
[আরও পড়ুনঃ হাসিনকে বিয়ে করাটাই ‘জীবনের সবচেয়ে বড় ভুল’: শামি]
প্রধানমন্ত্রী বলেন, “অনুপ্রবেশকারীরা যেই ষড়যন্ত্র করছে জমি দখল ও জনবিন্যাস নষ্ট করার, তা রুখতে চায় বিজেপি। কিন্তু তাদের রক্ষাকর্তা হয়ে উঠেছে এই কংগ্রেস(Assam Allegations)। দেশের বীর সন্তানদের সমর্থন করার পরিবর্তে এরা সমর্থন করছে পাক সন্ত্রাসবাদীদের।” এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার প্রশংসা করে তিনি বলেন, “উনি এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন অনুপ্রবেশকারীদের অবৈধভাবে দখল করা জমি থেকে তাড়িয়ে এবং সেখানে কৃষকদের চাষবাস করার সুযোগ দিয়ে।”
FB POST: https://www.facebook.com/truthofbengal
তিনি আরও বলেন, “বহু বছর অসমে শাসন করেছে কংগ্রেস। কিন্তু মাত্র তিনটি ব্রিজ তৈরি করেছে ব্রহ্মপুত্র নদীতে। কিন্তু বিজেপি আসার পর এমন ৬টি ব্রিজ তৈরি করা হয়েছে গত ১০ বছরে(Assam Allegations)। আজকের দিনে ভারত বিশ্বের মধ্যে দ্রুত উঠতে থাকা অর্থনীতির দেশ। এতে অসমের যোগদান রয়েছে ১৩ শতাংশ। ডবল ইঞ্জিন সরকার ছিল বলেই এই উন্নতি সম্ভব হয়েছে। যে স্বপ্ন আমরা দেখেছি বিকশিত ভারত নিয়ে, তাতে অন্যতম ভূমিকা পালন করছে উত্তর-পূর্বাঞ্চল।”


