রাজ্যের খবর

Medical Mystery: আরজি করের পড়ুয়ার রহস্যমৃত্যু! গ্রেফতার অভিযুক্ত প্রেমিক

Medical Mystery deepens as Ujjwal Soren, an MBBS junior doctor, is arrested in Malda after RG Kar final-year student Anindita Soren allegedly dies of poisoning following dispute over temple marriage registration.

 অভিষেক দাস, মালদা: শুক্রবার আর জি কর মেডিক্যাল কলেজের এক ডাক্তারি পড়ুয়ার রহস্যজনকভাবে মৃত্যু হয়। ঘটনাটি উত্তরবঙ্গের মালদা জেলার(Medical Mystery)। মেয়েকে খুনের অভিযোগ করে মৃতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।

[আরও পড়ুনঃ Assam Allegations: অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তা কংগ্রেস, অসমের জনসভা থেকে আক্রমণ মোদির]

জানা যায়, মৃত তরুণীর নাম অনিন্দিতা সোরেন। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। তাঁর মৃত্যুর জন্য তার পরিবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক ডাক্তারি পড়ুয়াকে দায়ী করে। পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত উজ্জ্বল সোরেনের বাড়ি পুরুলিয়ায়। তবে থাকেন বজবজে(Medical Mystery)। অনিন্দিতার সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক ছিল। সেই ভালোবাসার টানে গত সোমবার অনিন্দিতা উজ্জ্বলের সঙ্গে দেখা করতে মালদায় আসে। শহরের এক হোটেলে দুজনে দেখা করে। তারপর হঠাৎ করেই অনিন্দিতা অসুস্থ হয়ে পড়ে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখান থেকে শুক্রবার রাতে তাকে কলকাতা নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তার মৃত্যু হয় বলে খবর।

FB POST: https://www.facebook.com/truthofbengal

তাঁদের অভিযোগ, উজ্জ্বল অনিন্দিতাকে মানসিকভাবে নির্যাতন করত। অনিন্দিতার মা আলপনা সরেনের দাবি, উজ্জ্বলকে বিয়ে করতে বলে তাঁর মেয়ে(Medical Mystery)। ঘটনার দিন হোটেলে নিয়ে গিয়ে কিছু খাইয়ে খুন করে অভিযুক্ত। তিনি আরও জানান, ঘনিষ্ঠতার জেরে অন্তঃসত্তা হয়ে পড়েন তরুণী। এ কথা জানার পর উজ্জ্বল তাঁকে কলকাতার ভবানীপুরের একটি নার্সিংহোমে গর্ভপাত করতে বাধ্য করে।

ছাত্রটির নামে তাঁরা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার রাত পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভ দেখান ছাত্রীটির পরিবার। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেনকে গ্রেফতার করেন। রবিবার তাকে পেশ করে মালদা জেলা আদালতে।