খুদেদের ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখানো নিয়ে বিবেককে কটাক্ষ ধ্রুব রাঠির
Truth Of Bengal: বিশিষ্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’এর ট্রেলার প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল গোটা বাংলায়। বলা ভালো, গোটা ভারতে। বিভিন্ন মহল থেকে ছবির সমালোচনা হয়। বাংলার একটিও প্রেক্ষাগৃহে সিনেমাটি জায়গা করতে পারেনি। এই পরিস্থিতিতে এবার পরিচালককে একহাত নিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। বলতে গেলে, তিনি তীব্র ভর্ৎসনা করেছেন।( The Bengal Files)
আরও পড়ুনঃ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছা বার্তা মমতা বন্দ্যোপাধ্যয়ের
ধ্রুব রাঠি প্রশ্ন তোলেন, “সত্যিই আপনি বাচ্চাদের দেখাচ্ছেন একটা প্রাপ্তবয়স্ক সিনেমা? এটা তো গণ্য হওয়া উচিত অপরাধ বলে। আপনি তো শৈশবটা নষ্ট করে দিচ্ছেন ওদের এত হিংস্রতা ও রক্তপাত দেখিয়ে।” প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বিবেক অগ্নিহোত্রী একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে হলভর্তি লোক এবং ক্যাপশনে লেখা, “সব উত্তর রয়েছে এই একটা ছবিতেই।” কিন্তু ছবিতে দেখা যাচ্ছে অনেক কচিকাঁচাকেও। তাছাড়া ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে। অর্থাৎ ১৮ বছরের নিচে দর্শকদের জন্য নয়। এই বিষয়গুলি নিয়েই বিবেককে একহাত নিয়েছেন ধ্রুব।( The Bengal Files)
উল্লেখ্য, ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় কলকাতার এক ফাইভ স্টার হোটেলে। রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনীতির কারণে অনুষ্ঠান বন্ধের অভিযোগ তোলেন বিবেক অগ্নিহোত্রী। যদিও ঘাসফুল শিবিরের মুখপাত্র কুনাল ঘোষ এর পাল্টা দেন এবং বিজেপি শাসিত রাজ্যে হওয়া হিংসা ও অশান্তি নিয়ে ছবি তৈরি করার চ্যালেঞ্জ দেন। পাশাপাশি, গোপাল চন্দ্র মুখোপাধ্যায় নাতি শান্তনু মুখোপাধ্যায় বিবেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।( The Bengal Files)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
তবে এতকিছু সত্ত্বেও বাংলার হলগুলিতে জায়গা পায়নি ‘দ্য বেঙ্গল ফাইলস’। পরিচালকের স্ত্রী পল্লবী জোশি রাষ্ট্রপতিকে এই ব্যাপারে চিঠিও দেন। শনিবার এই ছবি দেখানোর আয়োজন করা হয়েছে ন্যাশনাল লাইব্রেরিতে ‘খোলা হাওয়া’ নামে এক বিজেপি ঘনিষ্ঠ সংগঠনের তরফ থেকে। জানা গিয়েছে, স্ক্রিনিংয়ে থাকবেন বিবেক স্বামী-স্ত্রী দুজনেই।



