Fatal Collision: সীমান্ত এক্সপ্রেস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু
In Basirhat’s Bhogalbari area, a motorcyclist named Tarun Sarker (30) died after his bike collided head-on with the DN 35 Express and was subsequently hit by a van.
Truth Of Bengal: মন্টু সাহাজী, বসিরহাট: DN 35 সীমান্ত এক্সপ্রেস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে(Fatal Collision)। বসিরহাটের স্বরূপনগর থানার স্বরূপনগর-বাঙলানি গ্রাম পঞ্চায়েতের ভগলবাড়ী এলাকার ঘটনা বসিরহাট-হাকিমপুর রোডের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০.৩০ নাগাদ বাংলানি মোড় এলাকায় বাইক ও সীমান্ত এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়েন ওই বাইক আরোহী।
[আরও পড়ুনঃ Bed Discovery: খাটের নিচ থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার! গোবরডাঙায় চাঞ্চল্য, আটক ১]
পাশ দিয়ে যাচ্ছিল একটি ইঞ্জিনভ্যান। ওই বাইক আরোহীকে নিয়ে বাসটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে(Fatal Collision)। স্থানীয়রা দ্রুত ওই বাইক আরোহীকে উদ্ধার করে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
মৃত যুবকের নাম তরুণ সরকার (৩০)। সে কৈজুড়ি এলাকার বাসিন্দা। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে(Fatal Collision)। কিভাবে ঘটনাটি ঘটল তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।


