রাজ্যের খবর

Police Escort: ধৃত অরিন্দমকে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হল ঘাটালের রথীপুর-বনীপীঠ হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে

An arrested student was brought under police guard to write the SSC SLST exam at the exam centre amid tight security.

Truth Of Bengal: সুমন মন্ডল, ঘাটাল: এসএসসি পরীক্ষা নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়ো পোস্টের অভিযোগে গ্রেফতার চন্দ্রকোনার যুবককে ঘাটালের রথীপুর বরদা বানীপিঠ হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে পুলিশ প্রহরায় নিয়ে গেল পুলিশ(Police Escort)। গ্রেফতার হওয়া যুবক চন্দ্রকোনার লোড়পুর গ্রামের অরিন্দম পাল এসএসসি পরীক্ষার্থী,ঘাটালের রথীপুর বরদা বানীপিঠ হাইস্কুলে রয়েছে তার সেন্টার।চন্দ্রকোনা থানার পুলিশ কড়া প্রহরায় তাকে পরীক্ষা কেন্দ্রে হাজির করাল পরীক্ষা দেওয়ার জন্য।পুলিশি নজরদারিতে ওই পরীক্ষা কেন্দ্রে এসএসসির SLST পরীক্ষা দেবে সে।

[আরও পড়ুনঃ SSC পরীক্ষাতে পেন বিতর্ক! কী বলছেন পরীক্ষার্থীরা?]

এই পরীক্ষা নিয়েই গত শুক্রবার সামাজিক মাধ্যমে ভুয়ো পোস্ট করে চন্দ্রকোনা থানার পুলিশের হাতে গ্রেফতার হয় এসএসসি পরীক্ষার্থী অরিন্দম পাল(Police Escort)। তাকে গতকাল ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এবং পরীক্ষায় বসার অনুমতি পাই ধৃত অরিন্দম পাল।

FB POST:https://www.facebook.com/truthofbengal

আজ সকাল সকাল তাকে ঘাটালের রথীপুর বরদা বানীপিঠ হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় চন্দ্রকোনা থানার পুলিশ।পরীক্ষাকে ঘিরে ওই পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

Related Articles