খেলাদেশ

Prity Zinta: বন্যা কবলিত পাঞ্জাবকে বড় সাহায্য প্রীতি জিন্টার

এই দুর্দিনে পাঞ্জাবের নাগরিকদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী, তথা পাঞ্জাব কিংস মালকিন, প্রীতি জিন্টা।

Truth Of Bengal: চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাঞ্জাব। বন্যার জেরে জলের তলায় বিস্তীর্ণ অঞ্চল। শুধু তাই নয়, মৃতের সংখ্যা বেড়ে চলেছে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে রাজ্যের শাসকদল আম আদমি পার্টি ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে পাঞ্জাবকে। এই দুর্দিনে পাঞ্জাবের নাগরিকদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী, তথা পাঞ্জাব কিংস মালকিন, প্রীতি জিন্টা।(Prity Zinta)

[আরও পড়ুনঃ Dhaka: ভোগান্তির অবসান! ঢাকায় শুরু হলো ‘নাগরিক সেবা কেন্দ্র’ সুবিধা]

কী করলেন প্রীতি (Prity Zinta)? ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা তিনি দান করেছেন তহবিলে। শুধু তাই নয়, এর সঙ্গে পানীয় জল ও ত্রাণসামগ্রী পাঠানোর কাজেও নেমে পড়েছেন। জানা গিয়েছে, হেমকুন্ত ফাউন্ডেশন এবং রাউন্ড টেবিল ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়েছে, ‘টুগেদার ফর পাঞ্জাব’ প্রকল্পের অংশ হিসেবে, পিবিকেএস ফ্রাঞ্চাইজি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। এছাড়া ২ কোটি টাকা জোগাড় করার কাজেও নামা হয়েছে।

পাঞ্জাব কিংসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্ট করা হয়েছে। তাতে লেখা, “টুগেদার ফর পাঞ্জাব। পাঞ্জাব কিংস ২ কোটি টাকা জোগাড়ের লক্ষ্যে একটি অভিযান শুরু করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলিকে সাহায্য করতে ও ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে। যেই অর্থ জোগাড় করা হবে, তা দান করা হবে দ্যা গ্লোবাল শিখ চ্যারিটিতে।”(Prity Zinta)

FB POST: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ৩.৫ লক্ষেরও বেশি মানুষ ক্ষতির মুখে পড়েছে। মোট ২৩টি জেলা পড়েছে দুর্যোগের কবলে। এমন ভয়াবহ বন্যা গত ৩৭ বছরে দেখেনি গোটা পাঞ্জাব বলে দাবি করা হচ্ছে। সকলেই শোকপ্রকাশ করেছেন রাজ্যটির এই করুণ অবস্থা দেখে।