খেলা

Djokovic Semifinal: ইউএস ওপেনের শেষ চারে পৌঁছে কোর্টেই নৃত্যে মেতে উঠলেন জোকার

কোয়ার্টার ফাইনাল ম্যাচে শেষ হাসি হাসতে জোকারকে কোর্টে লড়াই করতে প্রায় তিন ঘণ্টারও বেশি সময়।

Truth of Bengal: চলতি বছরের ইউএস ওপেনের শেষ চারে নিজের জায়গা পাকা করে ফেললেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালে ২৪টি গ্র্যান্ডস্লামজয়ী পরাজিত করেন টেলর ফিৎজকে। খেলার ফল ৬-৩,৭-৫,৩-৬,৬-৪। কোয়ার্টার ফাইনাল ম্যাচে শেষ হাসি হাসতে জোকারকে কোর্টে লড়াই করতে প্রায় তিন ঘণ্টারও বেশি সময়। তারপর ম্যাচ থেকে জয় হাসিল করেন তিনি। ফিৎজের বিপক্ষে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে জোকার আরও একটি নজির গড়লেন। কেননা এর আগে টানা ১০টি ম্যাচে অপরাজিত থাকার সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার পাশাপাশি ৫৩ বার গ্র্যান্ডস্লামের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেন জোকার। এছাড়াও ইউএস ওপেনে মোট ১৪বার শেষ চারে ওঠার রেকর্ড এখন তাঁর ঝুলিতে। আগামী বছর জোকার যদি  এই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছন, তাহলে তিনি ভেঙে দেবেন আমেরিকার প্রাক্তন টেনিস তারকা জিমি কোনার্সের রেকর্ড। এখন এই দুজনেই যৌথভাবে শীর্ষস্থানে রয়েছেন (Djokovic Semifinal)।

আরও পড়ুনঃ বাজি পোড়ানোর সময় বেঁধে দিল রাজ্য সরকার, জানুন বিস্তারিত

তবে সবাইকে চমকে দিয়েছে ম্যাচ শেষে জয়ের আনন্দে মেতে উঠে জোকারের নৃত্য। যা দেখে কিছুটা হলেও অবাক হয়েছিলেন দর্শকরা। অনেকেই ভেবেছিলেন জোকার হয়ত এই নাচের মাধ্যমে সমালোচনার জবাব দিতে চাইছেন। কিন্তু না, তাঁদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে জোকার জানান, ‘আমার নাচটি আসলে আমার কন্যা তারার জন্য। আসলে তারার আজ জন্মদিন ছিল। কাজেই ওর বিশেষ দিনে এটাই আমার সেলিব্রেশন।’ এদিকে ম্যাচ শেষে নিজের জয়ের পর জোকার বলেন, ‘কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আমার প্রতিপক্ষ ফিৎজে যথেষ্ট ভাল লড়াই করেছে। কিন্তু আমি নিজের সেরাটা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এবং কখনও লড়াই থেকে সরে আসিনি। যার ফলেই জয় এসেছে (Djokovic Semifinal)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

সেমিফাইনালে জোকারকে সামনে সবচেয়ে কঠিন লড়াই। কেননা এই ম্যাচে জোকারের প্রতিপক্ষ কার্লোস আলকারাজ। দুইজনের মুখোমুখি হওয়ার পরিসংখ্যানের দিক থেকেও এগিয়ে জকোভিচ।  ইউএস ওপেনের আগে অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনাল এবং প্যারিস অলিম্পকের আসরেও তিনি আলকারাজকে পরাজিত করেছেন। এখন দেখার এই টুর্নামেন্টে আলকারাজ অঘটন ঘটাতে পারেন কি না। অপর দিকে জকোভিচের প্রতিপক্ষ হিসেবে খেলার জন্য মুখিয়ে আছেন কার্লোস আলকারাজও। সেমিফাইনালে কোর্টে নামার আগে নিজের মনকে শান্ত রাখার জন্য এখন গলফ খেলায় মন দিয়েছেন তিনি (Djokovic Semifinal)।

 

Related Articles