কলকাতারাজ্যের খবর

Bengal Weather Forecast: দুর্গাপুজোর আগে দুর্যোগ! এই জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটি নিম্নচাপে পরিণত হয়েছে।

Truth of Bengal: সেপ্টেম্বর মাস জুড়েই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। দফতরের তরফে জানানো হয়েছে, প্রতি বছর অক্টোবরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সক্রিয় থাকে মৌসুমি বায়ু। সেই কারণে পুজোর আগে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অস্বীকার করা যাচ্ছে না। তবে পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে কি না, তা নিয়ে এখনই সুনির্দিষ্ট মন্তব্য করতে চাইছেন না আবহবিদরা (Bengal Weather Forecast)।

আরও পড়ুনঃ Daily Horoscope: সাবধান! কিছু রাশির জন্য অপেক্ষা করছে বড় বিপদ

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবার বিকেলের পর সেই নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে রূপ নেবে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। অনুমান, বিকেলের দিকে ওড়িশা উপকূল দিয়ে সেটি স্থলভাগে প্রবেশ করবে। এর জেরেই নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে (Bengal Weather Forecast)।

দফতর সূত্রে খবর, বুধবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম-সহ উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে (ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে) নামতে পারে বৃষ্টি। যদিও শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, তবে সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে (Bengal Weather Forecast)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে উত্তরবঙ্গেও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় প্রবল বর্ষণের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও শুক্রবার ও শনিবার তুলনামূলকভাবে কম বৃষ্টি হবে। তবে রবিবার ও সোমবার ফের বাড়তে পারে বৃষ্টির দাপট। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর (Bengal Weather Forecast)।

Related Articles