Dankuni Flooding: জাতীয় সড়কের কারণে অবরুদ্ধ নয়ানজুলি, নিকাশি ব্যবস্থা! জলমগ্ন ডানকুনি
Seasonal monsoon flooding exacerbated by drainage bottlenecks and ineffective pumps in Dankuni has submerged South Bengal communities amid blame games between local and central authorities.
Truth Of Bengal: সৌগত রায়,হুগলি: গত কয়েক সপ্তাহ ধরে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। অক্ষরেখার জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থায় রয়েছে গোটা দক্ষিণবঙ্গ(Dankuni Flooding)। ইতিমধ্যেই পশ্চিম জেলার একাধিক গ্রাম ডুবে রয়েছে বর্ষার জলে এমনকি বাদ যায়নি কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সহ একাধিক এলাকা। নদী, সেতুর উপর দিয়ে ক্রমাগত বয়ে চলেছে জল। দুর্বিষহ অবস্থা সাধারণ মানুষদের। প্রশাসন সূত্রের খবর দুর্গাপুর হাইওয়ে সম্প্রসারণের সময় পাঁচগাছি খালের উপর পিলার তৈরি করায় তৈরি হয়েছে তীব্র জলযন্ত্রণ।
[আরও পড়ুনঃ কৃষ্ণনগরে শ্যুট আউট! বাড়িতে ঢুকে মা, ভাই-এর সামনে খুন দ্বাদশ শ্রেণির পড়ুয়া]
ন্যাশনাল হাইওয়ে অথরিটি কেবল একটি পাম্প বসিয়েছে যা এবারে অতিবৃষ্টিতে যথেষ্ট জল বার করতে সক্ষম নয়(Dankuni Flooding)। ডানকুনি পুরসভার উপপুর প্রধান প্রকাশ রাহার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কেন্দ্রীয় সংস্থা সঠিকভাবে কাজ করছে না। পাশাপাশি বিরোধী দলের দাবি পুরসভা কোনো কাজই করছে না।
FB POST: https://www.facebook.com/truthofbengal
যার শিকার হচ্ছে সাধারন মানুষ(Dankuni Flooding)। অভিযোগ পাল্টা অভিযোগ জেরবার ডানকুনির সাধারন মানুষ এক পক্ষের দাবি কেন্দ্রীয় সংস্থার ব্যর্থতা এবং অপর পক্ষের দাবি পৌরসভার ব্যর্থতায় কারণেই জলমগন ডানকুনির মানুষ। এখন দেখার কবে মিটবে ডানকুনির সাধারন মানুষর সমস্যা।


