হিসাব না দিলে পুজোর অনুদান বন্ধ! দু’দিনের সময় দিয়ে রাজ্যকে কী বলল হাই কোর্ট?
কোথাও প্যান্ডেল তৈরি তো কোথাও থিম নিয়ে চলছে প্রস্তুতি পর্ব। এরই মাঝে কলকাতা হাই কোর্টের তথ্য তলব।
Truth Of Bengal: সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব (Durga Puja)। সেই উপলক্ষ্যে ইতিমধ্যে চারিদিকে শুরু হয়ে গিয়েছে সাজ সাজ রব। কোথাও প্যান্ডেল তৈরি তো কোথাও থিম নিয়ে চলছে প্রস্তুতি পর্ব। এরই মাঝে কলকাতা হাই কোর্টের তথ্য তলব। সেই সঙ্গে বিচারপতি সুজয় পাল বলেন, বিচারপতি বলেন, “প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন।”
[আরও পড়ুন: Migrant Tragedy: মহারাষ্ট্রে পুলিশি অত্যাচার! বাড়ি ফিরে মৃত্যু হাবড়ার পরিযায়ী শ্রমিকের]
এখনও কোন কোন পুজো কমিটি গত বছরের পুজোর হিসাব দেয়নি? জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে তথ্য তলব করেছে কলকাতা হাই কোর্ট। আদালতের কথায়, যদি এখনও কোনও পুজো কমিটি হিসাব না দেয় তাহলে তাদের এই বছরের পুজোর অনুদান দেওয়া বন্ধ করে দেওয়া হোক (Durga Puja)। পর্যবেক্ষণ বিচারপতি সুজোয় পালের।
রাজ্যের পক্ষের আইনজীবী আর্জি জানান, এই বিষয়ে পুজোর পর শুনানি হোক, তার আগে রাজ্য হলফনামা জমা দিয়ে দেবে। কিন্তু আদালতের বক্তব্য, ‘পুজোর পরে আর এই মামলার গুরুত্ব কী? কোর্ট বারবার যে সঠিক হিসেব দেওয়ার কথা বলেছে, সেই হিসেব দেওয়ার হচ্ছে না বলেই এখানে অভিযোগ করা হয়েছে। ফলে সেই ব্যাপারে পদক্ষেপ করতে হলে পুজোর আগেই করতে হবে।’
FB POST: https://www.facebook.com/share/v/1CH2r2HNTL/
প্রসঙ্গত, পুজোর আনন্দে মেতে রয়েছে বঙ্গবাসী। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদানের জন্য ১ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ করেছেন, যা আগের বার ছিল ৮৫ হাজার টাকা (Durga Puja)। অনুদান পেয়ে রীতিমত খুশি পুজো কমিটিরা। কিন্তু এই আবহের মাঝে হাই কোর্টের এমন পর্যবেক্ষণে চিন্তিত কিছু পুজো কমিটি।






