রাজ্যের খবর

Ghatal Visit: ঘাটালে প্রশাসনিক বৈঠকে দেব! বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান, করলেন ত্রাণ বিলি ও বৃক্ষরোপণ

MP Deepak Adhikari (Dev) leads flood review meeting, pays homage to Vidyasagar, plants trees, distributes relief and promises help to grieving mother.

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: বুধবার দিনভর ঘাটালের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী কে। বেলা ১ টা নাগাদ ঘাটাল মহাকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠকে যোগ দেন(Ghatal Visit)। দেব ছাড়াও বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলাশাসক খুরশেদ আলী কাদরী, জেলা মুখ্য শাস্ত্র অধিকারী, সৌম্য শংকর সারঙ্গী, মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ ভিডিওগুলি আধিকারিকরা। ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক বলেই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। প্রশাসনিক বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন দীপক অধিকারী। ২০২৪ এর লোকসভা নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব।

[আরও পড়ুনঃ Karam Puja: করম পুজোয় পূর্ণ ছুটি, অর্থ দফতর থেকে নির্দেশিকা রাজ্যের]

ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে নতুন করে ডিজাইন তৈরি হয়েছে কাজ ও প্রাথমিকভাবে শুরু হয়েছে। দুমাসের মধ্যে জমি নেওয়ার কাজ সম্পন্ন হয়ে বাকি পদ্ধতির শুরু হবে(Ghatal Visit)। মানুষ দীর্ঘ এক মাসের উপর জলের মধ্যে রয়েছে খুবই কষ্টকর বিষয়টা। মূলত ঘাটালে সেপ্টেম্বর মাসে বেশি বন্যা হয়। তবে এই বছর অনেক আগের থেকেই বন্যা শুরু হয়ে গিয়েছে। যার ফলে ঘাটালের মানুষ চরম সমস্যার মধ্যে রয়েছে। ইতিমধ্যেই ৬০% এর উপর বন্যা হয়ে গিয়েছে। ডিভিসিও জল ছাড়ছে বারে বারে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

পাশাপাশি দিলীপ ঘোষ ও ঘাটালের বিধায়ক শীতল কপাট কেউ কটাক্ষ করতে ছাড়েনি দেব। এরপর মধ্যাহ্নভোজন সারেন দলীয় কার্যালয়ে। পরবর্তীকালে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গভর্নিং বডির বৈঠকে যোগ দেন(Ghatal Visit)। বিকেল ৪ টা নাগাদ বীরসিংহ গ্রামে পৌঁছে বিদ্যাসাগর মহাশয় এর মূর্তিতে মাল্যদান করেন। বিদ্যাসাগরের পূর্ণভূমিতে বৃক্ষরোপণ করেন সাংসদ অধিকারী। বৃক্ষরোপণ করার পর ত্রাণ বিলি করতে যাওয়ার পথে। খড়ার গ্রামের এক মহিলা এসে তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য সাংসদের পায়ে পড়ে কাতর মিনতি জানান।

দেব আশ্বাস দিয়েছেন খুব দ্রুত প্রশাসনের সহযোগিতায় তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার। ওই মহিলা জানান তার মেয়েকে দীর্ঘ ২০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। টিউশন পড়তে গিয়েছিল সেখান থেকে আর বাড়ি ফেরেনি(Ghatal Visit)। পুলিশ প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন তিনি, কিন্তু কোন সুরাহ হয়নি এখনো। অবশেষে সাংসদকে কাছে পেয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন তিনি। সাংসদের আশ্বাস পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। সেখান থেকে শ্যামসুন্দরপুর গ্রামে গিয়ে ত্রাণ বিলি করেন তিনি সাংসদ দীপক অধিকারী।

Related Articles