খেলা

Mohun Bagan: মোহনবাগান দিবসে মুখ্যমন্ত্রীর বার্তা, স্মরণে ফুটবল ইতিহাসের গর্বময় অধ্যায়

এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আজ ২৯ জুলাই। মোহনবাগান দিবস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপন করা হবে জেনে খুবই আনন্দিত

Truth of Bengal: ২৯ জুলাই মোহনবাগান দিবস। এই বিশেষ দিনে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে একাধিক অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি বিকেল ৫টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও বর্ণাঢ্য অনুষ্ঠান থেকে  ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসুর হাতে তুলে দেওয়া হবে ‘মোহনবাগান রত্ন’ পুরস্কার। আর এই বিশেষ দিনে মোহনবাগান ক্লাবের জন্য শুভেচ্ছা পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আজ ২৯ জুলাই। মোহনবাগান দিবস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপন করা হবে জেনে খুবই আনন্দিত (Mohun Bagan)।

আরও পড়ুন: Bengal Remarks: বাংলায় আইন চলে না! JDU-র সাংসদের মন্তব্যে গর্জে উঠল তৃণমূল

কেবল মোহনবাগানের ইতিহাসেই নয়, ভারতীয় ফুটবলের ইতিহাসেও দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯১১ সালের এই জয় নিছক ক্রীড়াজয় নয়, ছিল জাতীয় গর্বের মুহূর্ত, যা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে দেশপ্রেমের উচ্ছ্বাস জাগিয়ে তোলে।’ তিনি আরও লেখেন, ‘গর্বের এই মুহূর্তে আমি সমগ্র মোহনবাগান পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে আরও উচ্চতায় পৌঁছাক—এই কামনা করি।’ উল্লেখ্য, সবুজ-মেরুন সমর্থকদের কাছে এই দিন শুধু একটা তারিখ নয়—এ এক ঐতিহাসিক, গর্বের, আবেগঘন অধ্যায়। ১৯১১ সালের এই দিনেই ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে মোহনবাগান জিতেছিল ঐতিহাসিক আইএফএ শিল্ড (Mohun Bagan)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

গোটা ম্যাচে মেরিনার্সরা খালি পায়ে মাঠ দাপিয়ে বেরিয়েছিল। এটা শুধুমাত্র একটা ফুটবল ম্যাচ ছিল না, ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে ভারতীয়দের হুঙ্কার ছিল।  সেই জয় হয়ে উঠেছিল জাতীয়তাবাদের প্রতীক—শুধু খেলার মাঠে নয়, মানুষের মনে তৈরি হয়েছিল এক অসামান্য দেশপ্রেমের আবেগ। এবছর মোহনবাগান দিবসের বিশেষ আকর্ষণ প্রাক্তন সভাপতি টুটু বসুকে ‘মোহনবাগান রত্ন’ সম্মান প্রদান। দীর্ঘদিন ক্লাবের সঙ্গে জড়িত থাকা এবং অবদানের জন্য এবার তাঁকে দেওয়া হয় এই বিশেষ সন্মান। বলা বাহুল্য,  ‘মোহনবাগান ডে’ এখন শুধু উদযাপন নয়, বরং এক পুনর্মিলনের আবেগ—একটা ক্লাব, একটা ঐতিহ্য, একটা আত্মপরিচয় (Mohun Bagan)।

Related Articles