কলকাতা

Park Street:পার্ক স্ট্রিটে রাস্তার মাঝে হঠাৎ ধস! তৎপর পুরসভা

শনিবার রাত ন'টা নাগাদ এলেন পার্কের সিগন্যালের কাছে আচমকাই বড়সড় গর্ত তৈরি হয় রাস্তার মাঝে।

Truth of Bengal: কলকাতার অন্যতম ব্যস্ত এলাকাগুলির মধ্যে একটি হলো পার্ক স্ট্রিট( Park Street)। প্রতিদিনই হাজার হাজার নিত্য যাত্রীরা যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এবার সেই রাস্তাতেই দেখা গেল ধস। শনিবার রাত ন’টা নাগাদ  অ্যালেন পার্কে পার্কের সিগন্যালের কাছে আচমকাই বড়সড় গর্ত তৈরি হয় রাস্তার মাঝে। এমন একটি জায়গায়, এখানে প্রতিনিয়ত অসংখ্য গাড়ি চলাচল করে এবং সাধারণ মানুষ হাঁটাচলা করে সেখানে এমন ধস আতঙ্কে সৃষ্টি করেছে পথযাত্রীদের মধ্যে।

[আরও পড়ুনঃ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের এসওপি প্রকাশ নবান্নের]

জানা গিয়েছে ধসের সময় রাস্তায় ভিড় কম ছিল। গাড়ি চলাচল তেমন করছিল না। সেই সময় দূর থেকে আশা গাড়ি চালকরা আগেই সতর্ক হয়ে গিয়েছিলেন বলেই কোন দুর্ঘটনা ঘটেনি। অনেকে বলছেন, শনিবার হওয়ায় এবং রাতের সময় ওই রাস্তা ফাঁকা থাকায় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। রাস্তায় ধসের খবর পেয়ে কলকাতা পৌরসভার দুই আধিকারিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।( Park Street)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

তারা এলাকা ঘুরে ধসের পরিমাণ ও বিপদ খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও ওই জায়গায় ছোটখাটো করতো দেখা গিয়েছিল। এখন সাময়িকভাবে রাস্তা মেধামতি করা হলেও এবার ফের বড় গর্ত হয়েছে সেই জায়গায়। কলকাতার নানা রাস্তায় বসার সময় এমন ধস নতুন কিছু নয়। বেহালা, বাইপাস, কাশীপুর, কোরিয়ার বিভিন্ন অংশে দেখা যায় রাস্তার পিঠ উঠে গর্ত তৈরি হয়ে যাওয়ার ছবি। এবার সেই তালিকায় যোগ হল পার্ক স্ট্রিটের গুরুত্বপূর্ণ এলাকাও।(Park Street)

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কিছুদিন আগেই বলেছিলেন, ‘এই শহরে অনেক রাস্তা নিচে গঙ্গার নরম মাটি রয়েছে। তাই বৃষ্টি হলে সেগুলো ধসে পড়ে।’

Related Articles