দেশ

Central Goverment: বয়স্ক পিতামাতার যত্নে ৩০ দিনের ছুটি নিতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা

কেন্দ্রীয় সরকারের সরকারি কর্মচারীদের জন্য সেবা বিধিমালায় বছরে মোট ৩০ দিনের অর্জিত ছুটি (Earned Leave) অনুমোদিত রয়েছে।

Truth of Bengal: বয়স্ক পিতামাতার যত্ন নেওয়ার জন্য আলাদা ছুটির প্রয়োজন নেই এই কাজের জন্যও সরকারি কর্মচারীরা তাঁদের প্রাপ্য ছুটি ব্যবহার করতে পারেন। কেন্দ্রীয় সরকারের (Central Goverment) সরকারি কর্মচারীদের জন্য সেবা বিধিমালায় বছরে মোট ৩০ দিনের অর্জিত ছুটি (Earned Leave) অনুমোদিত রয়েছে।  রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় কর্মীবিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (ছুটি) বিধিমালা, ১৯৭২ অনুযায়ী সরকারি কর্মচারীরা বছরে ৩০ দিনের অর্জিত ছুটি (Earned Leave), ২০ দিনের অর্ধ-মজুরি ছুটি (Half Pay Leave), ৮ দিনের নৈমিত্তিক ছুটি (Casual Leave) এবং ২ দিনের সীমিত ছুটি (Restricted Holiday) পান।

[আরও পড়ুনঃ Kalimpong Tourism: কালিম্পংয়ের অফবিট পর্যটন কেন্দ্রর কথা পর্যটকদের সামনে তুলে ধরতে নয়া ওয়েবসাইট]

এই ছুটিগুলো ব্যক্তিগত প্রয়োজনের জন্য নেওয়া যেতে পারে, যার মধ্যে বয়স্ক বাবা-মায়ের দেখাশোনাও অন্তর্ভুক্ত। অর্থাৎ, সরকারি চাকরিজীবীরা তাঁদের মা-বাবার যত্ন নিতে চাইলে আলাদা কোনো ছুটি প্রস্তাব করার প্রয়োজন নেই। প্রাপ্য ছুটির মধ্যেই এই দায়িত্ব পালন সম্ভব।(Central Goverment)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

এছাড়াও নির্ধারিত নিয়ম অনুযায়ী অন্যান্য কিছু ছুটির সুবিধাও কর্মচারীরা পেয়ে থাকেন। এই সিদ্ধান্ত বহু সরকারি কর্মচারীর কাছে স্বস্তির, কারণ পরিবার ও কাজের মাঝে ভারসাম্য রাখা অনেকটাই সহজ হবে।(Central Goverment)

Related Articles