স্বাস্থ্য

Drug Prevention: প্রেসক্রিপশন ছাড়াই ব্যথার বা ঘুমের ওষুধ ব্যবহার করেন? কতটা ক্ষতিকর জানেন

Drug Prevention is a 365-day duty. Dr. Bijit Das on International Day Against Drug Abuse.

ডাঃ বিজিত দাস: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস (Drug Prevention)। শুধু এই দিবস একজন নাগরিক হিসেবে ধুমধাম করে একদিন পালন করে দিলাম, আর সারা বছর চোখ বন্ধ করে এড়িয়ে গেলাম, তা করলে চলবে না। মাথায় রাখতে হবে ৩৬৫ দিনের প্রতিটা দিনই মাদকবিরোধী দিবস। আইন আইনের মতো চলবে, আর অপরাধীরা আপন মনে অপরাধ করে যাবে, সেদিকে আমাদের প্রত্যেককেই নজরদারি চালাতে হবে।

একটা ছোট্ট ছেলেকে যখন বড়রা হাতে পয়সা ধরিয়ে একটা সিগারেট বা গুটখা আনতে (Drug Prevention) পাঠায় আর বলে দেয় বাড়তি পয়সায় একটা চকলেট খেয়ে নিবি। বাচ্চারা কিন্তু চকলেটের লোভেই দোকানে এইসব নেশার জিনিস আনতে যায়। পরে তার কৌতূহলী মনে নেশা গুলোর সম্বন্ধে নানা প্রশ্ন তৈরি হয়। সেটাই পরে একদিন নেশার কারন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে দোকানদারকে সচেতন হতে হবে। স্কুলের প্রজেক্টের মডেল বানাতে গিয়ে ব্যবহৃত ডেনড্রাইট, মা বা দিদির ব্যবহৃত রিমুভারের গন্ধ শুঁকতে শুঁকতে কখন যে এই সবের প্রতি আসক্ত হয়ে গেছে বাড়ির কেউ জানেই না।

ডাক্তার বাবুর প্রেসক্রিপশন ছাড়াই (Drug Prevention) ব্যথার ওষুধ বা ঘুমের ওষুধ অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে অতি সহজেই পেয়ে যায়। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা অফুরন্ত পরিমানে বিক্রিও করে। এইসব ওষুধের অধিক মাত্রায় ব্যবহার কখন যে নেশায় আসক্ত ব্যক্তিটিকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে তা কেউ জানেনা। বর্তমানে intravenous ড্রাগ ব্যবহার কারিদের প্রভাব বেড়ে চলেছে, ব্যথার ওষুধের মধ্যে tepentadol এর মতো strong pain killer tablet-কে distil water এর সাথে মিশিয়ে ব্যবহার করে। মদ, ব্রাউন সুগার, গাঁজা, কফ সিরাপ কে বাদ দিলেও সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে ইনজেকশনের নেশা।

সরকারী উদ্যোগের পাশাপাশি বেশ কিছু স্চ্ছোসেবী সংস্থা এর বিরুদ্ধে প্রচার ও তাদের সমাজের মুল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা অবিরাম চালিয়ে যাচ্ছে। Charity begans to home এই কথা কে মাথায় রাখলে ঘর ও আমাদের চারপাশ থেকে এই মহামারী কে দূরে রাখতে পারবো। অস্বাভাবিক আচরণ কিংবা কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি লক্ষ্য করলেই কথা বলুন, তাকে বুঝুন, মনে রাখবেন আমাদের বিরোধিতা নেশার প্রতি, নেশাগ্রস্ত মানুষের প্রতি নয় (Drug Prevention)। তাকে ফিরিয়ে আনা কিংবা নেশায় আসক্ত হতে না দেওয়াই আমাদের সকলের উদ্দেশ্যে হওয়া উচিত।