বিনোদন

Sourav Biopic: পিছিয়ে গেল সৌরভের বায়োপিকের শুটিং, কারণ কি?

The shooting of Sourav Ganguly’s biopic starring Rajkummar Rao is delayed.

Truth Of Bengal: ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক যে আসছে সে খবর বহুদিনের (Sourav Biopic)। তাঁর বায়োপিকে সৌরভের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে। দীর্ঘদিন ধরেই সৌরভের বায়োপিকের শুটিং কবে থেকে শুরু হবে তা নিয়ে চলছে নানা জল্পনা। তবে এখনই শুরু হচ্ছে না শুটিং। পিছিয়ে গেল সৌরভের বায়োপিকের শুটিং। তবে কি কারণে পিছিয়ে গেল শুটিং?

[আরও পড়ুন: Karaya: কড়েয়া গণধর্ষণ কাণ্ডে বেকসুর খালাস তিন অভিযুক্ত, নির্দেশ আলিপুর আদালতের]

সূত্রের খবর, চলতি জুলাই মাসেই সৌরভের বায়োপিকের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অভিনেতার কড়া হোমওয়ার্কের জন্যই যে শুটিং শিডিউল পিছিয়ে দেওয়া হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে আত্মস্থ করতে আরও সময়ের প্রয়োজন রাজকুমার রাওয়ের। ইতিমধ্যেই নিজের সবটা দিয়ে কাজে নেমে পড়েছেন রাজকুমার কিন্তু মহারাজের জীবন থেকে তাঁর ফিল্ড স্ট্র্যাটেজি সবটা ঠিকভাবে আত্মস্থ করতে আরও কিছুটা সময় চান অভিনেতা আর সেই কারণেই শুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান রাজকুমার (Sourav Biopic)।

[আরও পড়ুন: Road Tragedy: প্রয়াত প্রাক্তন ম্যারাথনার ফৌজা সিং, ১১৪ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু]

সম্প্রতি রাজকুমার রাও নিজেই এক বলিউড সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “আসলে দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে সকলেই ভীষণ তটস্থ। খুব যত্ন নিয়ে সিনেমাটা তৈরি করতে চাইছি আমরা। তাই প্রস্তুতির জন্য আমাদের আরও কিছুটা সময়ের প্রয়োজন। সেই জন্যই শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে পরের বছর। কারণ ভারতীয় ক্রিকেটদুনিয়ার এহেন আইকনের চরিত্রে অভিনয় করা একটা বড় দায়িত্ব।” রাজকুমারের সংযোজন, “আমি ক্রিকেট খেলতে পারি। কিন্তু দাদার মতো বাঁ-হাতি ব্যাটার নই। আমি ডান হাতেই ব্যাট করতে অভ্যস্ত। সেটা রপ্ত করতেই আমার সময় লাগবে একটু।” সবমিলিয়ে এখন দেখার কবে শুটিং শুরু হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের (Sourav Biopic)।

Related Articles