আন্তর্জাতিকদেশ

Ceasefire Claim: “ভারত-পাক যুদ্ধবিরতিতে তাঁর হাত ছিল” ফের কৃতিত্ব দাবি ট্রাম্পের

Ceasefire Claim covers Trump’s repeated assertion that he brokered the India‑Pakistan ceasefire post‑Operation Sindoor, despite India’s firm denial.

Bangla Jago Desk: গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরে অবস্থিত পহেলগাওয়ে ভারতীয় পর্যটকদের উপর হামলা চালায় পাক সন্ত্রাসবাদীরা। শুধু হামলা নয়, হত্যা করা হয় তাঁদের(Ceasefire Claim)। ঘটনায় শোকের ছায়া নেমে আসে দেশের উপর। গোটা ভারতবর্ষ এই হামলায় ক্ষুব্দ হয়েছে এবং তীব্র নিন্দা করেছে শত্রুদেশ পাকিস্তানের। সকলেই সেই মুহূর্তে পাকিস্তানকে উচিত শিক্ষা ও বদলার দাবি জানিয়েছিলেন। এরপরই চালানো হয় বিখ্যাত ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনার এই জঙ্গি দমন অভিযান রীতিমতো কাঁপিয়ে দেয় পাকিস্তানকে। বলা ভালো, একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয় শত্রুদেশ। একাধিক বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার পাশাপাশি খতম করা হয় অজস্র সন্ত্রাসবাদী ও পাক সেনাকে। বলা বাহুল্য, এক মহাসংকটে পড়ে পাকিস্তান। চিন্তায় পড়ে যায় সেই দেশের সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই।

[আরও পড়ুনঃ Teacher Misconduct: ক্লাস ওয়ানের ছাত্রকে যৌন হেনস্থা! গ্রেফতার ‘কীর্তিমান’ প্রধান শিক্ষক]

তবে এখানেই থেমে যায়নি ভারত সরকার। এই বিধ্বংসী সামরিক অভিযানের পাশাপাশি বাতিল করে দেওয়া হয় সিন্ধু জল চুক্তিও। যা আরও চাপ বাড়ায় পাক সরকারের। গোটা দেশ কেন্দ্রের এই পদক্ষেপকে কুর্নিশ জানায়(Ceasefire Claim)। বিভিন্ন সমাজমাধ্যমে তখন শুধু একটাই আলোচনার বিষয় ছিল আর সেটা হল ‘অপারেশন সিদুর’। ৮ থেকে ৮০, সকলের মুখেই তখন এই পদক্ষেপের প্রশংসা শোনা গিয়েছিল। অবশেষে শত্রুদেশ পাকিস্তানের কাতর অনুরোধের পর যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত। তবে কেন্দ্রে তরফ থেকে এটা পরিষ্কার করে দেওয়া হয় যে ফের যদি হামলা চালায় পাকিস্তান, তাহলে আবারও তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। একাধিক অনুষ্ঠানে গিয়ে এমনই বার্তা দিয়েছেন গেরুয়া শিবিরের নেতা থেকে শুরু করে মন্ত্রী, সকলেই। চারিদিকে তাঁদের তরফ থেকে তুলে ধরা হতো সরকার ও দেশের সেনার সাফল্যের কথা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

তবে এই পর্বে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে দাবি করেছিলেন যে তাঁর মধ্যস্থতাতেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়। পরে যদিও নয়াদিল্লির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ট্রাম্পের কোন ভূমিকা ছিল না এই ব্যাপারে। কিন্তু তাও নিজের অবস্থান থেকে সরে আসেননি রিপাবলিকান নেতা(Ceasefire Claim)। এখনো তিনি চারিদিকে এটাই দাবি করে চলেছেন যে তাঁর হাত ধরেই এই সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি হোয়াইট হাউস থেকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প ফের এই বিষয়ে নিজের অবস্থান জানান। তিনি বলেন, “যুদ্ধ রোখার বিষয় আমরা এখনো পর্যন্ত সফল। ভারত ও পাকিস্তানের যুদ্ধের ব্যাপারটাই দেখুন। আমরা না থাকলে পরমাণু যুদ্ধে পরিণত হতো। আমি দুজনকেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম যে যুদ্ধ না থামালে দুজনের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা হবে না। শেষমেষ চাপে পড়ে দুজনে যুদ্ধ থামাতে বাধ্য হয়।” স্বাভাবিকভাবেই, মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য আরো অস্বস্তি বাড়িয়েছে কেন্দ্র সরকারের। এবার দেখার বিষয় তারা ফের কি পদক্ষেপ নেয় এই ব্যাপারে।

Related Articles