রাজ্যের খবর

Campus Assault: আইআইএম জোকা ধর্ষণকান্ড: ক্যাম্পাসে বিক্ষোভ কংগ্রেসের, আটক কয়েকজন কর্মী

A rape allegation at IIM Joka following the South Kolkata Law College case has triggered political uproar, Congress protests in front of the campus demanding justice and investigation.

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দক্ষিণ কলকাতা আইন কলেজের ছাত্রী গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আইআইএম জোকা থেকে উঠে আসে এক ছাত্রীকে ধর্ষণের খবর(Campus Assault)। পুলিশের তরফ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যদিও নির্যাতিতার বাবার বক্তব্য যে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়নি এবং তিনি ঠিকই আছেন। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে।

[আরও পড়ুন: Shubman Gill: “কোন সমস্যা নেই বলে” গিলদের অভিযোগের ভিত্তিতে যুক্তি দিলেন ডিউক কর্তা]

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হতে বেশি সময় লাগেনি। কেন্দ্র সরকার পরিচালিত এই কলেজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা ও কর্মীরা(Campus Assault)। হাত শিবিরের নেতা আশুতোষ চট্টোপাধ্যায় নিজের দলবল নিয়ে সেখানে হাজির হন এবং ঘটনার প্রতিবাদ জানান। এরপরই পুলিশের সঙ্গে তাঁদের বচসা বাঁধে এবং আটক করা হয় কয়েকজন কর্মীকে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

ঘটনা প্রসঙ্গে কংগ্রেসের বক্তব্য, “যেই ঘটনা ঘটেছে তাতে তদন্ত করা উচিত নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে। এই ঘটনায় তারা অভিযুক্তকে কিছু সাহায্য করেছে কিনা, সেটা তদন্ত করে দেখা হোক(Campus Assault)। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, আমরা তাদের চরম শাস্তি চাই।” পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত চলছে ঠিকই। তবে নির্যাতিতার বাবা যা দাবি করেছেন, তাতে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। এবার দেখার বিষয় আগামী দিনে আর কি কি উঠে আসে এই ঘটনা থেকে।

Related Articles