কলকাতা

SSC: এসএসসি মামলায় নয়া মোড়! রাজ্য ও কমিশনের কাছে কী কী নথি তলব হাইকোর্টের?

নতুন বিধি চ্যালেঞ্জ করে মামলার প্রেক্ষিতে সোমবার নিজেদের বক্তব্য জানাবে রাজ্য এবং কমিশন।

Truth of Bengal:  এসএসসি মামলায় এবার রাজ্য এবং কমিশনের কাছে একাধিক নথি চাইলো হাইকোর্ট (SSC) । চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের কাছে রাজ্য এবং কমিশনের তরফ থেকে জমা দেওয়ার নথি এবং হলফনামা তলব করা হল। নতুন বিধি চ্যালেঞ্জ করে মামলার প্রেক্ষিতে সোমবার নিজেদের বক্তব্য জানাবে রাজ্য এবং কমিশন। সেইসঙ্গে ২০১৬ র তুলনায় শূন্য পথ কমিয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে নিজেদের অবস্থানও জানাবে রাজ্য এবং কমিশন।

[আরও পড়ুনঃ Kakdwip: কলেজ ইউনিয়ন রুমে দাদাগিরি! প্রাক্তন ছাত্রনেতার মাসাজের ছবি ভাইরাল]

এই বিধি চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছিল তার শুনানি আগামী সোমবার। ফলে সেই মামলার ক্ষেত্রে মূলত যে ডকুমেন্ট গুলি প্রয়োজন সেগুলি শুক্রবার সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে চেয়ে পাঠানো হয়েছে। সেই নির্দেশে স্পষ্টতো বলা হয়েছে, ২৬ হাজার চাকরি বাতিলের মামলা যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল সেই সময় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে ডকুমেন্ট গুলি এবং তার পাশাপাশি যে যে হলফনামা সেখানে পেশ করা হয়েছিল তার প্রত্যেকটি আগামী সোমবারের মধ্যে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। আর ভিত্তিতে ওই মামলার বিচার প্রক্রিয়া এগোবে। (SSC)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

২০২৫ সালের নতুন যে বিধি আনা হয়েছিল সেই বিধিকে তাঁরা চ্যালেঞ্জ করেছেন। এবং তারা বলেছেন, নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়া ২০১৬ সালের বিধি অনুযায়ী হওয়া উচিত ছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সে নিয়োগপত্রকে, নতুন যে বিধি ২০২৫ সালে রয়েছে, সে বিধিতে করার জন্য চেষ্টা করছে। ফলে সেই কারণে এই মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়। ওই মামলা দায়ের হওয়ার পরে আরো একটি মামলার আবেদন করা হয়েছিল যে, ফর্ম ফিলাপের যে সময়সীমা রয়েছে তা যাতে বাড়ানো হয়। সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছিল সেই ছাড়কে কেন্দ্র করেও মামলা কলকাতা হাইকোর্টে আসে। এই সমস্ত মামলার শুনানি হবে আগামী সোমবার।(SSC)

Related Articles