Flood Alert: অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, জেলাশাসকদের কাছ থেকে তড়িঘড়ি রিপোর্ট তলব করল নবান্ন
Heavy rainfall has caused severe flooding in several districts of West Bengal, prompting Nabanna to demand urgent reports from district officials. Relief efforts and health precautions are underway.
Truth of Bengal: অতিবৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় সৃষ্টি হয়েছে জলমগ্ন অবস্থা। জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলে বাড়ছে উদ্বেগ(Flood Alert)। পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যসচিব মনোজ পন্থ মঙ্গলবার জরুরি ভিত্তিতে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।
[আরও পড়ুনঃ Daily Horoscope: আজকের রাশিফল: সাফল্য, সতর্কতা ও সম্ভাবনার দিন!]
বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, বৃষ্টিপাতের ফলে কোন কোন অঞ্চলে জল জমেছে, কী পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত, কী পদক্ষেপ নেওয়া হয়েছে—এসবের বিস্তারিত রিপোর্ট দ্রুত নবান্নে পাঠাতে হবে(Flood Alert)। পাশাপাশি, যেসব জায়গায় জল ঢুকে পড়েছে, সেখানকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
ত্রাণ পৌঁছনো নিশ্চিত করতে বিশেষ নজরদারির কথা বলা হয়েছে প্রশাসনিক মহল থেকে। নবান্ন সূত্রে খবর, স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সাপে কাটা ও অন্যান্য জলবাহিত রোগের ওষুধ মজুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে(Flood Alert)। একই সঙ্গে, নদীগুলির জলস্তর ও বাঁধগুলির বর্তমান পরিস্থিতি নিয়েও বিশদে রিপোর্ট চাওয়া হয়েছে। নবান্নের কড়া নির্দেশ—এই প্রাকৃতিক দুর্যোগে যেন প্রশাসনিক তৎপরতায় কোনও খামতি না থাকে।






