কলকাতা

Shamik Bhattacharya: বুথে এজেন্ট নিয়ে নিশ্চয়তা নেই, সংগঠনের দুর্বলতা স্বীকার করলেন বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য

আমাদের পক্ষ থেকে কখনওই এমন অবাস্তব দাবি করা হয়নি যে সব বুথে আমরা এজেন্ট দিতে পারব।

Truth of Bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য জুড়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে। বছর শেষ হতে না হতেই নির্বাচনের প্রস্তুতিতে অংশগ্রহণ করেছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস কিংবা বাম—সব দলই গোদি দখলের লক্ষ্যে নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে। কার্যত রাজ্যজুড়ে এখন থেকেই এক নির্বাচনী আবহ তৈরি হয়েছে (Shamik Bhattacharya)।

আরও পড়ুন: low pressure: নিম্নচাপের ঘনঘটা, বৃষ্টিতে নাকাল দক্ষিণবঙ্গ

এই প্রেক্ষিতেই সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে হাজির হন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, রাজ্যের নির্বাচনী পরিস্থিতিতে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি কতটা মজবুত। সরাসরি প্রশ্ন ওঠে—বিজেপি কি এবার রাজ্যের সব বুথে এজেন্ট দিতে পারবে? এই প্রশ্নের জবাবে শমীক স্পষ্ট করে বলেন, *“আমাদের পক্ষ থেকে কখনওই এমন অবাস্তব দাবি করা হয়নি যে সব বুথে আমরা এজেন্ট দিতে পারব।”* এই বক্তব্যে কার্যত রাজ্যে দলের সাংগঠনিক দুর্বলতাকে পরোক্ষে স্বীকার করে নেন তিনি (Shamik Bhattacharya)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

তবে দলের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী শমীক। তাঁর মতে, মানুষ নিজেদের সচেতনতা এবং অভিজ্ঞতা থেকেই ভোট দেবেন। তৃণমূলের ভিতরেই এমন বহু মানুষ আছেন, যাঁরা এবার বিজেপির পক্ষেই রায় দেবেন বলেও মনে করেন তিনি। তাঁর কথায়, *“যাঁরা তৃণমূল করেন, তাঁরাই আমাদের ভোট দেবেন। কারণ তাঁদেরও একটি বিবেচনাবোধ আছে।”সবশেষে রাজ্য সভাপতির দাবি, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে। শমীক বলেন, *“২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাবে বাংলার মানুষ। ওরা হারবেই (Shamik Bhattacharya)।”

Related Articles