Double Murder: ফের ফাঁসি বাংলায়! ১০ বছরে কাটল জট, চিতপুরে বৃদ্ধ দম্পতি খুনে অভিযুক্তের সাজা ঘোষণা
Truth Of Bengal: চিতপুর জোড়া ফোনে ফাঁসির সাজা ঘোষণা করল শিয়ালদা আদালত (Double Murder)। দীর্ঘ ১০ বছর পর নৃশংস ঘটনার সাজা ঘোষণা করল আদালত। ২০১৫ সালের ১৫ জুলাই এক বৃদ্ধ দম্পতিকে খুন করা হয়। সেই ঘটনায় গ্রেফতার করা হয় পরিচারক সঞ্জয় সেনকে। বুধবার তাকে ফাঁসির সাজা দিল বিচারপতি অনির্বান দাস।
[আরও পড়ুন: Tree Collapse: হাওড়া পুরনিগমে গাছ ভেঙে মর্মান্তিক মৃত্যু, গাফিলতির অভিযোগে ক্ষোভ]
ঘটনাটি দশ বছর আগের, বৃদ্ধ দম্পতির মেয়ে মার্কিন প্রবাসী। কাছে সন্তান না থাকায় সন্তানের মতো মনে করতেন পরিচারক সঞ্জয়কে। তাঁদের বাড়িতে কাজ করা পরিচারিকা পূর্ণিমার সঙ্গে বিয়ে দেন সঞ্জয়ের। দু’জনকেই খুবই ভালবাসতেন বৃদ্ধ দম্পতি। কিন্তু সেই ভালবাসাই তাঁদের কাল হয়ে দাঁড়ালো। যার প্রতি অন্ধ বিশ্বাস ছিল সেই জীবন নিয়ে নিল। অর্থের লোভে প্রাণ নিয়ে নিল বৃদ্ধ দম্পতির। ফ্ল্যাট থেকে তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ (Double Murder)।
FB POST: https://www.facebook.com/share/v/15ixdFDW54/
১৫ সালে চিৎপুরের ইন্দ্রালোক আবাসনে গোবিন্দ দাস ও রেনুকা দাস নামের বৃ্দ্ধ দম্পতিকে খুন করেছিল এই সঞ্জয়। এই ঘটনার নৃশংসতা ও ভয়াবহতার কথা মাথায় রেখে ফাঁসির সাজা ঘোষণা। আদালতে, এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে আখ্যা দেওয়া হয়েছে (Double Murder)।






