Tree Collapse: হাওড়া পুরনিগমে গাছ ভেঙে মর্মান্তিক মৃত্যু, গাফিলতির অভিযোগে ক্ষোভ
Two temporary workers died after a large eucalyptus tree collapsed at the Howrah Municipal Corporation premises
Truth of Bengal: দিনের শুরুতেই শোকের ছায়া হাওড়া পুরনিগম চত্বরে। প্রশাসনিক ভবনের সামনে আচমকাই ভেঙে পড়ল একটি পুরনো ইউক্যালিপটাস গাছ(Tree Collapse)। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারালেন দুই অস্থায়ী কর্মী, উমেশ মাহাতো ও নুর মহম্মদ। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল পৌনে ন’টা নাগাদ হাওড়া পুরনিগমের প্রধান প্রশাসনিক ভবনের সামনে হঠাৎই গুঁড়ি-সহ ধসে পড়ে বিশাল আকৃতির ইউক্যালিপটাস গাছটি। সেইসময় দফতরের সামনেই দাঁড়িয়ে ছিলেন উমেশ ও নুর। গাছের ওজন ও ধাক্কায় চাপা পড়ে যান দু’জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। মুখ্যমন্ত্রীর নির্দেশে হাওড়া পুরসভায় এসে মৃত দুই কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদের দাবি, ঘটনা ভাগ্য খারাপের কারণে ঘটেছে। কোনও ঝড়-বৃষ্টি কিছুই ছিল না। তা সত্ত্বেও গাছটি ভেঙে পড়েছে। এটা ব্যাড লাক ছাড়া কিছু নয়। তিনি বলেন, আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। একজনের ছেলেকে চাকরি দেওয়ার ব্যাপারে কথা হয়েছে। আর যিনি ক্যাজুয়াল কর্মী ছিলেন তাঁর জায়গায় পরিবারের কাউকে নিয়োগ করা হবে। এছাড়াও পুরসভার তরফ থেকে আজই দুই মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আমরা পরিবারের পাশে আছি।
[আরও পড়ুনঃ Transfer News: চেন্নাইয়িনের পথে মাধি তালাল, এফসি গোয়ার পথে সিভেরিও]
খবর পেয়ে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। পুরনিগমের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত গাছ সরানোর কাজ শুরু করে(Tree Collapse)।স্থানীয় কর্মীদের অভিযোগ, বহুদিন ধরেই গাছটি হেলে ছিল। বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এক কর্মীর কথায়, ‘গাছটা যে কোনও সময় ভেঙে পড়তে পারে, এটা আমরা বারবার বলেছিলাম। আজ সকালে যদি অফিস শুরু হয়ে যেত, তাহলে হয়তো প্রাণহানির সংখ্যাটা আরও বাড়ত।’
হাওড়া পুরনিগমে গাছ ভেঙে মর্মান্তিক মৃত্যু, গাফিলতির অভিযোগে ক্ষোভ pic.twitter.com/sgqvsFRDIa
— TOB DIGITAL (@DigitalTob) July 2, 2025
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
ঘটনার পর স্বভাবতই প্রশ্ন উঠছে পুরনিগমের গাফিলতি নিয়ে(Tree Collapse)। কেন বহুদিন ধরে হেলে থাকা গাছটি আগেভাগে কেটে ফেলা হল না? কেন এমন ঝুঁকির জায়গায় কর্মীদের কাজে লাগানো হচ্ছিল? হাওড়া পুরনিগম সূত্রে খবর, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রয়োজনে সমস্ত পুরনো গাছের স্বাস্থ্যপরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। তবে ততক্ষণে প্রাণ হারিয়েছেন দুই পরিশ্রমী কর্মী, যাঁদের প্রাণহানিকে ঘিরে শোকের ছায়া সহকর্মীদের মধ্যে।






