Aamir Khan: বক্স অফিসে বাজিমাত, ১০০ কোটি পার আমিরের ‘সিতারে জমিন পর’-এর
Aamir Khan’s latest film Sitare Zameen Par crosses ₹100 crore at the box office within days of release
Truth of Bengal: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’। আর এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই বেশ ভালই প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সিনেপ্রেমীদের। ইতিমধ্যেই ছবির প্রশংসা করছেন সমালোচকরা। যত সময় যাচ্ছে সিনেমাহলে ভিড় বাড়ছে সিনেপ্রেমীদের। ইতিমধ্যেই আমির খানের ছবি ‘সিতারে জমিন পর’ কার্যত ঝড় তুলছে বক্স অফিসে(Aamir Khan)। মুক্তির মাত্র কয়েকদিনেই ১০০ কোটির গণ্ডি পার আমিরের ছবির। সূত্রের খবর, এখন পর্যন্ত ‘সিতারে জমিন পর’ ছবির মোট আয় ১১০ কোটি টাকা। যত সময় যাবে ততই যে ছবির আয় আরও বাড়বে সেটা বলাই যায়।
[আরও পড়ুনঃ Majid Bishkar: ইরান জুড়ে ইজরায়েল হানা, তবুও বন্ধু মজিদ ভাল আছেন জামশিদ নাসিরি, প্রাক্তন ফুটবলার]
আমির খানের ‘সিতারে জমিন পর’ ছবির বাজেট ৮০ কোটি টাকা। ইতিমধ্যেই সেই টাকা অতিক্রম করে ফেলেছে এই ছবি। ছবি মুক্তির সময় অনেকটাই কমছিল ছবি আয় আর সেটা নিয়ে চিন্তায় ছিলেন অনুরাগীরা। কিন্তু সকলকে চমকে দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির আয়(Aamir Khan)। চলতি মাসের ২০ শে জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’।
FB POST: https://www.facebook.com/share/v/1K5LtUs2rB/
ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। স্পোর্টস ড্রামার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। ছবিতে যেমন রয়েছে হাস্যরস তেমনই রয়েছে আবেগঘন মুহূর্ত। ছবির পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন। ‘সিতারে জমিন পর’ স্প্যানিশ ছবি campeones(চ্যাম্পিয়ন) -এর অফিসিয়াল রিমেক। হলিউডেও এর আরেকটি ভার্সান আছে। ছবিতে অভিনয় করেছেন দশজন ডেবিউ অভিনেতা যারা বিশেষভাবে সক্ষম(Aamir Khan)। সিমরন মঙ্গেশকর, আয়ুষ বনশল, আশীষ পেন্ডসে, গোপী কৃষ্ণন ভার্মা, বেদান্ত শর্মা,আরৌষ দত্ত সহ সকলের অভিনয় নজরকাড়া। এখন দেখার বক্স অফিসে কত কোটির ব্যবসা করতে পারে ‘সিতারে জমিন পর’।






