New York: বহু ‘স্বপ্ন’ নিয়ে বিদেশে পা রাখা! নিউইয়র্ক বিমানবন্দরে ‘অপরাধীর’ মতো আচরণ যুবকের সাথে
ভিডিওটিতে তুলে ধরা হয়েছে কীভাবে বিদেশে ভারতীয় ছাত্রদের সঙ্গে বর্বর আচরণ করা হয়
Truth of Bengal: দেবলীনা দাসঃ একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ভারতীয় ছাত্র নিউইয়র্ক বিমানবন্দরের (New York) কর্তৃপক্ষের দ্বারা অত্যাচারিত হচ্ছে। হাতে তার হাতকড়া। অপরাধীর মতো আচরণ করা হচ্ছে তার সাথে। ভিডিওটি ইতিমধ্যেই সমাজমাধ্যমের ভাইরাল হয়ে গিয়েছে, এতে খুবই খুঁজছে নেটিজেনরা। ভিডিওটি প্রকাশ করেছেন ভারতীয় আমেরিকান উদ্যোক্তা কুনাল জৈন।
I witnessed a young Indian student being deported from Newark Airport last night— handcuffed, crying, treated like a criminal. He came chasing dreams, not causing harm. As an NRI, I felt helpless and heartbroken. This is a human tragedy. @IndianEmbassyUS #immigrationraids pic.twitter.com/0cINhd0xU1
— Kunal Jain (@SONOFINDIA) June 8, 2025
ভিডিওটিতে তুলে ধরা হয়েছে কীভাবে বিদেশে ভারতীয় ছাত্রদের সঙ্গে বর্বর আচরণ করা হয়। ভিডিওটি চাঞ্চল্য ছড়িয়েছে। ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন অনেকে। কুনাল জৈন ভিডিওটি প্রকাশ করে লিখেছেন যে, নিউইয়র্ক বিমানবন্দরের কর্মীদের এই বর্বর আচরণ দেখে খুবই দুঃখিত। অনাবাসী ভারতীয় হিসেবে তিনি এই ঘটনায় অসহায় বোধ করছেন।
[আরও পড়ুনঃ Patna:বাড়ির ভেতর ঢুকে মা-মেয়েকে গুলি! পাটনার শুটআউটে কাঁপছে বিহার]
তিনি আরো জানিয়েছেন, ভিডিওটিতে থাকা ছাত্রটিকে দেখা যাচ্ছে যে হরিয়ানভি ভাষায় কথা বলছে। তার মতে সম্প্রতি একাধিক অনুরূপ ঘটনায় ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হয়েছে কারণ তারা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারেনি। কুনাল জৈন আরো উল্লেখ করেছেন যে আটক করা হয় এবং অপরাধী মতো হাতকড়া করিয়ে রাখা হয় (New York)।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
ভিডিওটি বিদেশে ভারতীয়দের সঙ্গে বর্বর আচরণ নিয়ে ব্যাপক খুব উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক হস্তক্ষেপের দাবী জানিয়েছেন। অনেকে আবার এর পারিপার্শ্বিক বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন। এক ব্যক্তি বলেছেন, ” হাতকড়া পড়ানো? হয়তো ভুল হতে পারে, কিন্তু তিনি কি সঠিক ভাবে এসেছেন? যদি না হয় তাহলে, তাকে দেশে ফেরত পাঠানো কি ভুল?”
আবার অন্য একজন বলেছেন, “মার্কিন কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা করতে না পারার মানে কী? যদি তিনি ইংরেজি বলতে না পারেন তাহলে কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হলেন? তিনি কি ধরনের কোর্স করতে যাচ্ছিলেন?”






